editor

প্রকাশিত: 12:10 AM, December 28, 2021

‘চা শ্রমিক নারী ও তাদের পরিবারের সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে’

‘চা শ্রমিক নারী ও তাদের পরিবারের সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে’

‘চা শ্রমিক নারী ও তাদের পরিবারের সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে’

সিলেটে কর্মশালায় বক্তারা

দেশের অন্যতম অর্থকরী ফসল চা উৎপাদনে নিয়োজিত শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। এর ফলে তাদের জীবন-যাপনে ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে এখনও তারা পিছিয়ে রয়েছে। বিশেষ করে চা শ্রমিক নারী ও শিশুদের উন্নয়নে আরও অনেক কাজ করতে হবে। এজন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করলে চা শ্রমিক নারী ও তাদের পরিবারের সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে সহায়ক হবে। সোমবার (২৭ ডিসেম্বর) ‘সিলেট বিভাগের নারী চা শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের সামাজিক সুরক্ষা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সিলেট জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।
জাতীয় পর্যায়ের স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এর আয়োজনে কর্মশালায় জানানো হয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (টঘঋচঅ) এর সহযোগিতায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (ঈওচজই) এর মাধ্যমে টঘ ঔড়রহঃ ঝউএ চৎড়মৎধসসব এর আওতায় সিলেট বিভাগের ২৫টি বাগানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নানারকম কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘সিলেট বিভাগের নারী চা শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের সামাজিক সুরক্ষা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় স্টেকহোল্ডারদের নিয়ে এই কর্মশালার আয়োজন।
কর্মশালায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক কার্যালয়ের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মো. কাওছার আলী মীর, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, মেডিকেল অফিসার (ডিজিজকন্ট্রোল) ডা. মিজালুৎফুল বারী, দৈনিক দেশ রূপান্তরের সিলেট ব্যুরো চিফ ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক ফখরুল ইসলাম, সিলেট জেলার লাক্কাতুরা, বুরজান, হাবিবনগর ও লালাখাল চা বাগানের ব্যবস্থাপকেরা, উপকারভোগীসহ ৩২ জন অংশীজন অংশগ্রহণ করেন।
কর্মশালায় সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগসহ চা বাগান সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি সংস্থার সকলে মিলে সমন্বয়ের মাধ্যমে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। এতে সরকারি সংশ্লিষ্ট দপ্তর ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সহযোগিতা প্রয়োজন।
মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মিজালুৎফুল বারীর সঞ্চালনায় কর্মশালায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিআইপিআরবি’র প্রকল্প সমন্বয়কারী মো. আলতাফুর রহমান। কর্মশালায় বিগত বছরের অগ্রগতি উপস্থাপন করা হয় এবং পরবর্তী সময়ের জন্য গুরুত্বপূর্ণ সুপারিশমালা অংশগ্রহনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য যে, জাতিসংঘের চারটি উন্নয়ন সহযোগী সংস্থা আন্তর্জাতিক শ্রমসংস্থা (আইএলও), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশন (ইউএনউইমেন) এর সহযোগিতায় বাস্তবায়নাধীন প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নানারকম কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন