editor

প্রকাশিত: 5:50 PM, December 28, 2021

সিলেটে সরকারী চাকুরীজীবিদের সভা: আন্দোলন করে শতভাগ পেনশনের দাবী আদায় করা হবে

সিলেটে সরকারী চাকুরীজীবিদের সভা: আন্দোলন করে শতভাগ পেনশনের দাবী আদায় করা হবে

সিলেটে সরকারী চাকুরীজীবিদের সভা: আন্দোলন করে শতভাগ পেনশনের দাবী আদায় করা হবে

৮০ ভাগ নয়, শতভাগ পেনশন, নিয়োগবিধি কার্যকর করে গ্রেড পরিবর্তন, প্রমোশন ও বেতন বৈষম্য দূরীকরণের দাবীতে সিলেটে সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আহবায়ক কমিটির সভায় বক্তারা বলেন, অবিলম্বে মহামান্য হাইকোর্টের নিদের্শনা ও ২০০৫ সালের উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরের পরিপত্র অনুসারে পেনশন প্রদান না করা হলে আন্দোলন কর্মসূচী ঘোষণার হুশিয়ারী উচ্চারণ করেছেন সিলেটের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

২৮ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় সিলেটের স্থানীয় একটি অভিজাত হোটেলে সিলেটের ৩য় ও ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারীদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি মেডিক্যাল অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, গত ৫ নভেম্বর ২০২১ইং তারিখে অর্থ মন্ত্রনালয় একটি পরিপত্র জারি করে। এতে শতভাগ পেনশনের পরিপত্রে ৮০ ভাগ পেনশন ও চাকুরীতে যোগদানের তারিখ থেকে চাকুরীকাল গণনা না করে রাজস্ব খাতে স্থানান্তরিত তারিখ হতে চাকুরীকাল গণনা নিদের্শনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে। তারা অবিলম্বে এই পরিপত্র প্রত্যাহারের দাবী জানান।

তারা বলেন, সারা জীবন চাকুরী করে শতভাগ পেনশনের টাকা পাওয়ার অধিকার হরণ করেছে অর্থ মন্ত্রনালয়। ইতিমধ্যে ২০০৮সালের ২৪ মার্চ এবং ২০১১সালের ২২ সেপ্টেম্বর অনুরূপ দুটি চিঠি প্রদান করা হয়। দুটি চিঠি মহামান্য হাইকোর্ট বাতিল করলেও নতুন ফন্ধিফিকির করে কৌশলে কর্মচারীদের হয়রানী করা হচ্ছে। গত ২২ সেপ্টেম্বর স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের ৮০ শতাংশ পেনশনের পরিবর্তে শতভাগ পেনশন প্রদানের পত্র অর্থ মন্ত্রনালয় প্রেরণ করলে, কৌশলে পূণরায় অর্থ মন্ত্রনালয় এ সুপারিশ প্রত্যাখান করেন। এতে সারাদেশের উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের পেনশন প্রাপ্তিতে চরম বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। এসব বাধা দূর করা না হলে, কর্মচারীরা লাগাতার কর্মসূচী প্রদানে বাধ্য হবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

সভায় বক্তব্য রাখেন, সিনিয়র কমিউনিটি মেডিক্যাল অফিসার রওশন আলী, সিনিয়র ফার্মাসিষ্ট মোঃ নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা রিতা চক্রবর্তী, চন্দা পোদ্দার, বীনা পানি নাথ, পরিবার পরিকল্পনা সিনিয়র পরিদর্শক আব্দুল বারী, নিকুঞ্জ কুমার নাথ, অনূপ কুমার দেব, পরিবার কল্যাণ সহকারী রাশেদা বেগম রীনা, শিরিয়া বেগম, শিল্পী বেগম, রিনা বেগম, নূরজাহান বেগম, হোসনা বেগম, কবেরী রানী দাশ, বিলকিছ আক্তার, শুকতা রানী পাল, শ্যামলী রাণী দে, সুমী রাণী দে, হুসনা বেগম, সবিত্র চন্দ, মুন্না দে, ঝরনা বেগম, শ্রিপরা চক্রবর্তী, ইয়াছমিন আক্তার, সুলতানা আক্তার, অঞ্জলী রাণী পাল প্রমুখ।
সভায় সারা দেশের ক্ষতিগ্রস্ত কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ের সিদ্ধান্ত গৃহিত হয়। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলা একত্রিত হয়ে একসাথে সিলেট বিভাগে পরিবার পরিকল্পনা বিভাগের সকল কার্যক্রম আগামী জানুয়ারী মাসে লাগাতার বন্ধ ঘোষনার সিদ্ধান্ত গৃহিত হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন