editor
প্রকাশিত: 6:54 PM, December 28, 2021

খাদিমনগর ইউনিয়নে মহিলাদের পোষাক তৈরি প্রশিক্ষণের সনদ পত্র বিতরণ
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ছালেহপুর গ্রামে মহিলাদের পোষাক তৈরি প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে ছালেহপুর প্রাথমিক বিদ্যালয়ে সদর উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে সদর উপজেলা যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ. হেড. রওশন জেবীন রুবা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের এগিয়ে নিতে পরিবারের সহযোগীতা প্রয়োজন। নারীরা শিক্ষিত হলে গোটা পরিবার শিক্ষিত হয়। বিশেষ করে নারীদেরকে কারিগরী শিক্ষায় শিক্ষিত করতে পারলে সংসারে আর্থিক টানাপোড়ান থাকেনা। তারা কাপড় সেলাই সহ হাতের কাজ শিখতে পারলে বিদেশ গেলেও দক্ষতা অনুযায়ী মজুরী পাবে। দেশেও আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুটির শিল্প, নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করেছেন। এগুলোর মাধ্যমে তারা স্বাবলম্বী হতে পারে। তাই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে গড়ে তুলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তারা মিয়া, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সালেহ ইবনে শিহাব রুমেল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রোটারিয়ান সাহিদা খাতুন তালুকদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোছাঃ রুহেনা আক্তার।-বিজ্ঞপ্তি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়
সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ
আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম ভোটের হাওয়া। যেখানে অন্যান্য রাজনৈতিক
শীর্ষ নেতৃত্বের অতিরিক্ত প্রশাসনিক ও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে স্থবির হয়ে পড়েছে সিলেট জেলা বিএনপির সার্বিক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম। জেলা