editor

প্রকাশিত: 8:47 PM, December 28, 2021

শহরতলির কল্লগ্রামে ইজতেমার আখেরি মোনাজাত ১ জানুয়ারি

শহরতলির কল্লগ্রামে ইজতেমার আখেরি মোনাজাত ১ জানুয়ারি

শহরতলির কল্লগ্রামে ইজতেমার আখেরি মোনাজাত ১ জানুয়ারি

আতিকুল ইসলাম
সিলেট জেলার তিনদিন ব্যাপী ইজতেমা শুরু হবে শহরতলির কল্লগ্রামে। ৩০ ডিসেম্বর ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে ওই ইজতেমা। ১ জানুয়ারি বেলা ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে সিলেট জেলা ইজতেমা।

ঘোষণা দেয়ার পরপরই এক মাস ধরে এই ইজতেমার মাঠ তৈরিতে সংশ্লিষ্ট প্রায় ১২০০ স্বেচ্ছাসেবী অবিরাম কাজ করছেন। সিলেট জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এসে ওইসব স্বেচ্ছাসেবী অংশ গ্রহণ করছেন মাঠ তৈেিরেত। মাঠ তৈরির প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। বুধবারের মধ্যে মাঠ তৈরির শতভাগ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইজতেমা মাঠের মুরুব্বি মো. আবদুল হান্নান জানান, দ্বিনের খেদমতের জন্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি। ৩০ ডিসেম্বর আম বয়ান শুরু হবে। ১ জানুয়ারি বেলা ১২ টায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। মোনাজাত যিনি পরিচালনা করবেন, তাঁর নাম এখনও নির্ধারিত হয়নি। তবে ইজতেমা শুরু হওয়ার পরপরই মোনাজাত পরিচালনাকারীর নাম নির্ধারিত হবে।

ইজতেমা মাঠের মুরুব্বি মো. বিলাল জানান, দেড় লাখ মানুষের স্থান হবে এই ইজতেমা মাঠে। আশপাশ এলাকার লোকজন তাদের মালিকানাধীন জায়গা ছেড়ে দিয়েছেন তিনদিনের ইজতেমার মাঠের জন্যে। ওই জায়গায়ও ইজতেমার খিত্তা তৈরি করা হচ্ছে। পানীয় জলের ব্যবস্থা সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। এক সাথে ওজু করতে পারবেন আড়াই হাজার মুসুল্লি। বাথরুম রয়েছে হাজারের ওপরে। নিজস্ব বিদ্যুতের পাশপাশি জেনারেটর স্থাপন করা হয়েছে।

ইজতেমা মাঠের অপর এক মুরুব্বি কবির আহমদ জানান, চিকিতসার জন্যে দুইটি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হচ্ছে। নর্থইস্ট হাসপাতালের মেডিক্যাল টিম থাকবে মাঠের পূর্ব পাশে। এখানে আবুল খায়ের গ্রুপের মেডিকেল টিম থাকবে এম্বুলেন্স সেবাসহ। মাঠের পশ্চিম পাশে থাকবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টিম। র‌্যাব ও পুলিশ প্রশাসন দফায় দফায় ইজতেমা মাঠে যাচ্ছেন। নিরাপত্তায় র‌্যাব ও পুলিশ প্রশাসন কাজ শুরু করবেন ২-১ দিনের মধ্যে।

ইজতেমা মাঠের সার্বিক অবস্থা দেখার জন্যে মাঠ পরিদর্শন করেছেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, খাদিম পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বেলাল, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আফসর আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইজতেমা মাঠে প্রায় সময় অবস্থান করেন জাহাঙ্গীর আলম। তিনি জানান, শান্তির স্থান এই ইজতেমা মাঠ। গত এক মাস ধরে তিনি এই মাঠে যাতায়াত করেন বলে জানান।

সংশ্লিষ্ট্ররা জানান, ইজতেমা শরিক হওয়ার জন্য ইতিমধ্যে বিশে^র বিভিন্ন দেশ থেকে সিলেটের জামাত পৌছেছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।