editor
প্রকাশিত: 6:53 PM, December 29, 2021

সিলেট জেলা মহিলা দলের ত্রি বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার
সিলেট জেলা মহিলা দলের ত্রি বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সম্মেলন বৃহস্পতিবার বেলা ২টায় নগরীর সোবহানীঘাট যতরপুরস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা। বিশেষ অতিথি থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ।
এছাড়াও কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির কেন্দ্রীয় সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিসিকের প্যানেল মেয়র এডভোকেট রুকশনা বেগম শাহনাজ। কাউন্সিলে সভাপতিত্ব করবেন মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী। এদিকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি কাউন্সিল আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন