editor

প্রকাশিত: 8:00 PM, December 29, 2021

অসুস্থ মাওলানা শায়খ জিয়াউদ্দিনের শয্যাপাশে সিলেটের বিশিষ্ট আলেমগণ

অসুস্থ মাওলানা শায়খ জিয়াউদ্দিনের শয্যাপাশে সিলেটের বিশিষ্ট আলেমগণ

অসুস্থ মাওলানা শায়খ জিয়াউদ্দিনের শয্যাপাশে সিলেটের বিশিষ্ট আলেমগণ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা শায়খ জিয়াউদ্দিনকে দেখতে গিয়েছেন সিলেটের বিশিষ্ট আলেমে দ্বীন ও উলামা মাশায়েখ বৃন্দ। বুধবার রাতে নগরীর একটি বেসরকারী হাসপাতালে প্রবীণ এই আলেমকে দেখতে গিয়ে তাঁর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা। উপস্থিত নেতৃবৃন্দ এসময় আলেমের চিকিৎসার খোঁজ খবর নেন।

তারা বলেন, মাওলানা শায়খ জিয়া উদ্দিন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের মহাপরিচালক ও আল হাইআতুল উলইয়ার স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহত্তর সিলেট অঞ্চলের সুপরিচিত ব্যক্তিত্ব এই অভিভাবকতূল্য আলেমের সুস্থতার জন্য সকল মুসলমানদেরকে মোনাজাত করার আহ্বান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাস্সিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়েখ ইসহাক আল মাদানী, কেন্দ্রীয় সহ সভাপতি শায়খ আব্দুস সালাম আল মাদানী, কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব ও আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমাদ, উলামা মাশায়েখ পরিষদ সিলেটের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হালিম, আলেমে দ্বীন মাওলানা আব্দুল মুকিত ও মুহাম্মাদ অলিউর রহমান সিরাজী প্রমূখ। শায়খ জিয়াউদ্দিন সাহেবের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন শায়েখ ইসহাক আল মাদানী।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।