editor

প্রকাশিত: 5:02 PM, December 30, 2021

পাসের হার ৯৬ দশমিক ৭৮, সব সূচকে ঊর্ধ্বগামী সিলেট বোর্ড

পাসের হার ৯৬ দশমিক ৭৮, সব সূচকে ঊর্ধ্বগামী সিলেট বোর্ড

পাসের হার ৯৬ দশমিক ৭৮, সব সূচকে ঊর্ধ্বগামী সিলেট বোর্ড

নিজস্ব প্রতিবেদক
পাসের হারে এবার রেকর্ড গড়েছে সিলেট শিক্ষা বোর্ড। এবার বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ। বিগত বছরগুলোর তুলনায় এ পাসের হার বেড়েছে। বেড়েছে জিপিএ-৫। ২০২০ সালে বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৭৯।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব মো. কবির আহমদ। এরপর ফলাফল বিশ্লেষণ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল।

তিনি বলেন, গত বছরের তুলনায় ফলাফল ১৭ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। আর জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৩৪ জন।

বোর্ডের অধীনে এবার মোট ১ লাখ ২১ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী থাকলেও অংশ নেন ১ লাখ ১৯ হাজার ৫৫৩ জন। এদের মধ্যে পাস করেছেন ১ লাখ ১৫ হাজার ৭০০ জন।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়ে ১২ হাজার ৯২৮ জন বেশি। এবার ছেলেদের মধ্যে পাস করেছেন ৫১ হাজার ৩৮৬ জন এবং মেয়ে ৬৪ হাজার ৩৪ জন।

এবার সিলেট বোর্ডে ছেলে পরীক্ষার্থী ৫৩ হাজার ৯৪৪ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেন ৫৩ হাজার ৩৩২ জন। মেয়ে পরীক্ষার্থী ৬৭ হাজার ২০৪ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেন ৬৬ হাজার ২২১ জন।

এবার বিজ্ঞান বিভাগ থেকে ২১ হাজার ৪৯০ জন অংশ নিয়ে পাস করেছেন ২০ হাজার ৪৭৭ জন। এর মধ্যে ছেলে ৯ হাজার ৪৮৫ এবং মেয়ে ১০ হাজার ৯৯২ জন।

মানবিকে ৮৮ হাজার ৬০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮৬ হাজার ১৭৭ জন।

ব্যবসা শিক্ষা থেকে ৯ হাজার ৪৫৯ জন অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ৪৬ জন।

বোর্ডে এবার জিপিএ-৫ প্রাপ্ত ৪ হাজার ৮৩৪ শিক্ষার্থী। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে সর্বাধিক ৪ হাজার ৪৫৪ জন। তন্মধ্যে ছেলে ১ হাজার ৯২৫ এবং মেয়ে ২ হাজার ৫২৯ জন।

মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ২২৯ জন। তন্মধ্যে ছেলে ৫০ ও মেয়ে ১৭৯ জন।

ব্যবসা শিক্ষায় ১৫১ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ছেলে ৫৩ ও মেয়ে ৯৮ জন।

বিভাগ ভিত্তিক শতাংশের দিক থেকে পাসের হারে বিজ্ঞান বিভাগ থেকে ৯৫ দশমিক ২৯, মানবিক বিভাগের ৯৭ দশমিক ২৬ এবং ব্যবসা শিক্ষায় ৯৫ দশমিক ৬৩ শতাংশ। তন্মধ্যে বিগত দিনের তুলনায় রেকর্ডসংখ্যক পাশের হার এবার।

সংশ্লিষ্টরা জানান, সিলেট বোর্ড প্রতিষ্ঠার পর থেকে ফলাফল শতাংশের হরে এবারের সবচেয়ে বেশি।

বোর্ডের অধীনে জেলা ভিত্তিক পাশের হারে এগিয়ে রয়েছে সিলেট।

সিলেট জেলায় ৪৩ হাজার ৫৬ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪১ হাজার ৮৩২ জন। এর মধ্যে ছেলে ১৯ হাজার ৫৩৫ জন অংশ নিয়ে পাস করে ১৮ হাজার ৯১৮ জন। মেয়েদের মধ্যে ২৩ হাজার ৫২১ জন অংশ নিয়ে পাস করে ২২ হাজার ৯১৪ জন। জেলায় পাসের হার ৯৭ দশমিক ৪২ শতাংশ।

হবিগঞ্জ জেলায় ২৪ হাজার ৫৪ জন অংশ নিয়ে কৃতকার্য হয় ২৩ হাজার ১১৯ জন। এর মধ্যে ছেলে ১০ হাজার ৬৩৭ জন অংশ নিয়ে পাস করে ১০ হাজার ১৬৫ জন এবং মেয়ে ১৩ হাজার ৪১৭ জন অংশ নিয়ে পাস করে ১২ হাজার ৯৫৪ জন। জেলায় পাসের হার ৯৬ দশমিক ৫৫।

মৌলভীবাজার জেলায় ২৬ হাজার ৩৩৪ জন অংশ নিয়ে পাস করে ২৫ হাজার ৪০৬ জন। এর মধ্যে ছেলে ১১ হাজার ১১ জন অংশ নিয়ে পাস করে ১০ হাজার ৫১৭ জন এবং মেয়ে ১৫ হাজার ৩৮৩ জন অংশ নিয়ে কৃতকার্য হয় ১৪ হাজার ৮৮৯ জন। এই জেলায় মোট পাসের হার ৯৬ দশমিক ৭৯।

সুনামগঞ্জ জেলাতে ২৬ হাজার ৪৯ জন অংশ নিয়ে কৃতকার্য হয় ২৫ হাজার ৩৪৩ জন। এর মধ্যে ছেলে ১২ হাজার ১৪৯ জন অংশ নিয়ে পাস করে ১১ হাজার ৭৮৬ জন এবং মেয়ে ১৩ হাজার ৯০০ জন অংশ নিয়ে কৃতকার্য হয় ১৪ হাজার ৫৫৭ জন। জেলার পাসের হার ৯৭ দশমিক ৫৩।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে