editor

প্রকাশিত: 6:58 PM, December 30, 2021

ফ্যাসিবাদী দু:শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: বাসদ

ফ্যাসিবাদী দু:শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: বাসদ

ফ্যাসিবাদী দু:শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: বাসদ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে ভোট ডাকাতির ৩ বছর পূর্তি উপলক্ষে কালো পতাকা নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রনব জ্যোতি পাল, মামুন বেপারি, শফিকুল ইসলাম কাজল, মনজুর আহমদ,এম এ কাওছার, সুরুজ মিয়া, জমির আলী, সাদ্দাম হোসেন কাওসার, হারুন মিয়া, সাবলু আহমদ, দানেশ, অভি, প্রমুখ।

সমাবেশে বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর বলেন ৩ বছর আগে ২০১৮ সালের নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকার আমলা-পুলিশ ও দলীয় গুন্ডাদের দিয়ে দিনের ভোট রাতে সীল মেরে জোরপূর্বক ক্ষমতা দখল করে আছে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতিও তাদের কোন দায়বোধ নাই। ফলে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতাসীন হয়ে সরকার দেশে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট কায়েম করেছে। চাল, ডালসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন দিশেহারা। সিন্ডিকেটের কাছে জনগণ জিম্মি। গুম, খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন মাত্রা ছাড়িয়েছে। নিবাচনকে নির্বাসনে পাঠিয়ে গণতন্ত্রের কবর রচনা করে সরকার দেশে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে। ক্ষমতায় না থেকে নির্বাচন করে জয় লাভের কোন সম্ভাবনা থাকে না বলে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে শাসকদের এতো ভয়। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং চলমান ইউপি নির্বাচনে প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধিনে কোন নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

আবু জাফর বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি হলো অথচ দেশে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন গঠনে আজও কোন আইন প্রণয়ন করা হয়নি। সাংবিধানিক সকল সংস্থারও কোন আইনগত ভিত্তি দাঁড় করাতে পারেনি। সংখ্যানুপাতিক নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার না করে নির্বাচন কমিশন যতো শক্তিশালীই হোক না কেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় । আবু জাফর,সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে আইন প্রণয়ন করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।

আবু জাফর ফ্যাসিবাদী দুংশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার সবার প্রতি আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন