editor
প্রকাশিত: 9:47 PM, December 30, 2021
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুস্থতা কামনা করে হজরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৩০ ডিসেম্বর) বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশ-বিদেশে অবস্থানরত সকলকে করোনা মহামারি থেকে সিলেটসহ দেশ- বিশ্ববাসীকে হেফাজত ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সিনিয়র সহ-সভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম চৌধুরী, যুক্তরাজ্য কমিউনিটি নেতা শেখ মনসুর রহমান, সিলেট ল’ কলেজ ছাত্র ফোরামের আহবায়ক হিলাল উদ্দিন শিপু, কাজী আরিফ, রিমন আহমদ প্রমুখ।
দুআ ও মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারি মো. নিজাম উদ্দিন চৌধুরী।
দোয়া ও মিলাদ শেষে হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান বলেন, বৃহত্তর সিলেটের সকল প্রকার সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ যেসকল প্রতিষ্ঠানে হযরত শাহজালাল (রহ.) নাম ব্যবহার করা হচ্ছে সেসকল প্রতিষ্ঠানকে হযরত শাহজালাল (রহ.) সম্পূর্ণ নাম ব্যবহার করার জন্য সংগঠনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।