editor
প্রকাশিত: 10:55 PM, December 30, 2021

কোম্পানীগঞ্জ, কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা শমসের আলমকে বহিষ্কার
সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অপশাসন রুখে দাড়াতে হলে শক্তিশালী তৃনমূল বিএনপির গড়ে তুলতে হবে। দলের সকল স্তরের ত্যাগী ও সক্রিয় নেতৃত্ব নির্বাচিত করার মাধ্যমে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করা সম্ভব। তাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে তৃনমূল বিএনপি গঠনের কাজ চলছে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে। স্বল্প সময়ের মধ্যে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল সম্পন্ন করা হবে। সকল ভেদাভেদ ভুলে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধভাবে দল পূনর্গঠনে আত্মনিয়োগ করতে হবে।
বৃহস্পতিবার রাতে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক জরুরী সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। সিলেট জেলা আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে নগরীর যতরপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বেশকিছু সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় আগামী ৬ জানুয়ারী কোম্পানীগঞ্জ উপজেলা, ৮ জানুয়ারী কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়। এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় কানাইঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শমসের আলমকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
উক্ত সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, মঈনুল হক চৌধুরী চেয়ারম্যান, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন