editor

প্রকাশিত: 3:13 PM, December 31, 2021

ছিন্নমূল মানুষের সহযোগিতায় জমজমের উদ্যোগ ও কার্যক্রম প্রশংসনীয় : মেয়র আরিফ

ছিন্নমূল মানুষের সহযোগিতায় জমজমের উদ্যোগ ও কার্যক্রম প্রশংসনীয় : মেয়র আরিফ

ছিন্নমূল মানুষের সহযোগিতায় জমজমের উদ্যোগ ও কার্যক্রম প্রশংসনীয় : মেয়র আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। বিচ্ছিন্নভাবে দুয়েকটি প্রতিষ্ঠান কিংবা মানুষের দ্বারা সমাজের সবাইকে সহযোগিতা করা সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে ছিন্নমূল মানুষের সহযোগিতায় জমজমের উদ্যোগ ও কার্যক্রম প্রশংসনীয়। সিসিকের বিভিন্ন কাজের সাথে তাদের কাজ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাই সিসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ^াস রাখছি।

নগরীর কুমারপাড়ায় নির্মিত বেসরকারি উন্নয়ন সংস্থা জমজম বাংলাদেশ-এর বহুতলবিশিষ্ট প্রধান কার্যালয়ের ভবন ‘জমজম টাওয়ার’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় জমজম বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) এম. আতাউর রহমান পীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও স্কলার আবদুর রহমান মাদানী, এ্যারকেপিটা-এর চিফ ফাইন্যান্স অফিসার আব্দুল মুঈজ চৌধুরী, অর্থমন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি নাহিদ হোসেন, সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভলাপমেন্ট ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এম.আই. চৌধুরী এবং সিনিয়র সচিব এনজিও ফাউন্ডেশন-এর চেয়ারম্যান সি.কিউ.কে মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জমজম বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ চৌধুরী এবং ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে জমজম এর কার্যক্রম উপস্থাপন করেন নির্বাহী পরিচালক মাহবুব সোবহানী চৌধুরী।

অনুষ্ঠানে জমজম বাংলাদেশ-এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে জানানো হয়, জমজম-এর উদ্যোগে প্রতি বছর বিভিন্ন বস্তির শতাধিক কেন্দ্রে প্রায় ৩০০০ আর্ত ছিন্নমূল শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়। এ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৪০ হাজার শিশুকে ব্যাসিক লিটারেসি ও নৈতিক শিক্ষার আওতায় আনা হয়েছে। এছাড়া সংস্থার মেডিকেল ক্যাম্পের মাধ্যমে নিয়মিত চিকিৎসা সেবা প্রদানসহ ৩ হাজার তরুণ তরুণীদের প্রশিক্ষণ প্রদান, শতাধিক সেলাই মেশিন প্রদান, ১১৭ টি ঘর ও ১৮টি মসজিদ নির্মাণ এবং শতাধিক টিউবওয়লে প্রদানসহ সেবামূলক কাজের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। সভায় আরো জানানো হয়, জমজম বাংলাদেশ-এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে প্রায় ১৭ শতাধিক তরুণ-তরুণীর কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

জমজম প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ সুমি ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফেরদৌস আহমদ।

উল্লেখ্য নগরীর কুমারপাড়ায় লন্ডন প্রবাসী লুৎফুন্নেছার দানকৃত ৮ শতক ভূমিতে নির্মিত ৬ তলা বিশিষ্ট ভবনে জমজম বাংলাদেশ-এর সেবা কার্যক্রম পরিচালিত হবে। ভুমিদাতা লন্ডন প্রবাসী লুৎফুন্নেছাকে জমজম-এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়