editor
প্রকাশিত: 5:09 PM, December 31, 2021
সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু বলেছেন, বাংলাদেশের ইতিহাস মানেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা। বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে বঙ্গবন্ধু এক অবিচ্ছেদ্য মহানায়কের নাম। তিনি বলেন, জাতির জনকের নেতৃত্বে আমরা মহান স্বাধীনতা পেয়েছি আর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশে রূপ নিচ্ছে।
তিনি শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স সিলেট আয়োজিত গৌরবগাথা বিজয়ের ৫০ বছর পূর্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষ্যে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা ২০২১ইং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মুহিবুর রহমান সুমন এর সভাপতিত্বে ও সহ সভাপতি জায়েদ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি ও রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম রফিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অসীম রঞ্জন তালুকদার, সিনিয়র শিক্ষক জীবন চন্দ্র বিশ্বাস, ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স সিলেট এর পৃষ্টপোষক কাজী মো. ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হারুন আমিন জনি ও কাজী ইয়াসিন, আইন সম্পাদক এডভোকেট সাইদুর রহমান, সম্পাদক নাইম আহমদ দুর্জয়, সায়েম আহমদ, যুগ্ম সম্পাদক হুমায়ুন রশিদ পায়েল, মানবাধিকার কর্মী মোছাঃ রুনা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়