editor

প্রকাশিত: 8:27 PM, December 31, 2021

নগরীর ৩শতাধিক মসজিদে অপসংস্কৃতি ও বেহায়াপনার বিরুদ্ধে জুম’আর বয়ান

নগরীর ৩শতাধিক মসজিদে অপসংস্কৃতি ও বেহায়াপনার বিরুদ্ধে জুম’আর বয়ান

ইমাম সমিতির আহ্বানে নগরীর ৩শতাধিক মসজিদে অপসংস্কৃতি ও বেহায়াপনার বিরুদ্ধে জুম’আর বয়ান

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার আহ্বানে শুক্রবার (৩১ ডিসেম্ব) সিলেট নগরীর প্রায় ৩ শতাধিক মসজিদে জুম’আর বয়ানে পবিত্র কুরআন-হাদীসের আলোকে অশ্লীল বেহায়াপনা ও অপসংস্কৃতির প্রভাবে সমাজের করুণ পরিস্থিতি ও ভয়াবহতা বিষয়ে আলোচনা করেন মসজিদের ঈমাম-খতিবগণ।

বিশেষ করে থার্টিফাস্ট নাইটে যেসব বেহায়াপনা হয় এগুলো পরিহার করা সকল মুসলমান যুবক-যুবতীদের অবশ্যই কর্তব্য। খতীবগণ জুম’আর বয়ানে আরো বলেন, বর্তমান ফেইসবুক, ইন্টারনেটে ও পত্রিকায় থার্টি ফাস্ট নাইটে যুবক-যুবতীদের যৌন হয়রানী ও শ্লীলতাহানীর যেসব চিত্র, ভিডিও ফুটেজ প্রচার করা হয় তাতে বুঝা যায় আধুনিক শিক্ষিতরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। এজন্য ওইসব নগ্ন ও বেহায়াপনা, রাষ্ট্র ও সমাজ বিরোধী অপকর্ম কঠোর হস্তে দমন করতে হবে। নইলে আমাদের ভবিষ্যত অন্ধকারাচ্ছন্ন করে ফেলবে।

ইমামগণ বলেন, ইসলাম ধর্মীয় শিক্ষা-দীক্ষা ও পারিবারিক শিষ্টাচারের মাধ্যমে মানুষের ঈমান-আকিদা ও চারিত্রিক উন্নতি সাধনে আলেম উলামার পাশাপাশি দেশের সচেতন মহল ও অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে।

নগরীর উল্লেখযোগ্য যেসব মসজিদে অপসংস্কৃতি ও বেহায়াপনায় বিরোদ্ধে আলোচনা হয় সেগুলোর মধ্যে সিলেট কেন্দ্রীয় জামেয়া মসজিদ, দরগাহে হযরত শাজালাল রহ. মসজিদ, হাজী কুরদ উল্লাহ জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, মদিনা মার্কে জামে মসজিদ, নাইওরপুল জামে মসজিদ, তালতলা জামে মসজিদ, টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদ, খোজারখলা মার্কাজ জামে মসজিদ, শাহজালাল উপশহর জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, কুমারপাড়া জামে মসজিদ, শাহী ঈদগাহ জামে মসজিদ, কাজীটুলা জামে মসজিদ, নয়াসড়ক জামে মসজিদ, শিবগঞ্জ জামি মসজিদ, আখালিয়া নবাবী জামে মসজিদ, চৌকিদেখী জামে মসজিদ সহ অন্যান্য মসজিদগুলো।

ঈমাম সমিতির মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম নগরীর সকল ঈমাম ও খতিবগণ আলোচনা পেশ করায় মোবারকবাদ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।