editor

প্রকাশিত: 9:07 PM, December 31, 2021

গণতন্ত্র পুনরুদ্ধার করতে প্রয়োজন তৃনমূলে শক্তিশালী বিএনপি : আবুল কাহের চৌধুরী শামীম

গণতন্ত্র পুনরুদ্ধার করতে প্রয়োজন তৃনমূলে শক্তিশালী বিএনপি : আবুল কাহের চৌধুরী শামীম

গণতন্ত্র পুনরুদ্ধার করতে প্রয়োজন তৃনমূলে শক্তিশালী বিএনপি : আবুল কাহের চৌধুরী শামীম

সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা আহ্বায়ক কমিটির ১নং আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী অপশাসনে অতিষ্ঠ জাতিকে উদ্ধার করতে শহীদ জিয়ার সৈনিকদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করতে আন্দোলনের বিকল্প নেই। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হলে তৃনমূল বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে কাউন্সিলের বিকল্প নেই।

তিনি শুক্রবার রাতে সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী জমির উদ্দিনের সভাপতিত্বে, ছাত্রদল নেতা আবুল কালাম ও যুবদল নেতা মোজাহিদুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম তারেক কালাম।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে রফিকুল ইসলামকে সভাপতি, আকবর আলীকে সাধারণ সম্পাদক, আপ্তাব উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, তোফায়েল আহমদকে যুগ্ম সম্পাদক ও সৈদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ২নং হাটখোলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।

কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, আহ্বায়ক কমিটির সদস্য ও জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপি নেতা ও জেলা কৃষক দলের আহ্বায়ক শহীদ আহমদ চেয়ারম্যান, জেলার সাবেক সহ-সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন, জৈন উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাথ, টুকেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখর উদ্দিন প্রমূখ।

বিএনপি নেতা কাজী লুৎফুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত কাউন্সিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা, ল কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আলী, সদর যুবদল নেতা তারেক আহমদ, দিলোয়ার হোসেন সায়েম, রুস্তুম আলী, কামরুল রানা, ফয়জুল ইসলাম, মো: আলী হীরা, আলী আহমদ ও নিজাম উদ্দিন প্রমূখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন