editor

প্রকাশিত: 11:44 PM, December 31, 2021

পদ্মা সেতুতে হঠাৎ প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে হঠাৎ প্রধানমন্ত্রী

ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে পদ্মা সেতু পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ রেহানা

ডেস্ক রিপোর্ট
পদ্মা সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকাল সাতটার দিকে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেছেন। প্রায় ১১ হাজার কোটি টাকায় নির্মিত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতেও প্রথমবারের মতো চলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর পদ্মা সেতু পরিদর্শনের ছবি প্রকাশ করেছেন। জানা যায়, এ সময় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তবে মন্ত্রী, এমপি, উর্দ্ধতন কর্মকর্তাদের কেউ এ সফরে ছিলেন না।

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক (পিডি) মো. শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর পদ্মা সেতু সফরের বিষয়ে বৃহস্পতিবার বিকেলে তাকে জানানো হয়। তবে তিনিসহ কর্মকর্তাদের কেউ এ সফরে ছিলেন না। তাই তিনি সফরের বিস্তারিত জানেন না।

পদ্মাসেতু প্রকল্পের একজন প্রকৌশলী বলেন, প্রধানমন্ত্রীর পদ্মা সেতুতে আসছেন- এ খবর তারা আগে থেকে জানতেন না। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী ও শেখ রেহানা মাওয়ায় আসেন। প্রধানমন্ত্ররী গাড়িবহর তাদের নিয়ে পদ্মাসেতুতে ওঠে। প্রধানমন্ত্রী সেতুর ওপরে গাড়ি থেকে নেমে শেখ রেহানাকে পাশে নিয়ে নিয়ে ছেিবা তোলেন। দুই বোন সেতুর রেলিং ধরে পদ্মা নদী দেখেন।

এই প্রকৌশলী জানান, প্রধানমন্ত্রী তার ছোট বোনকে সঙ্গে নিয়ে সেতুর সাত নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত প্রায় পৌনে দুই কিলোমিটার পথ হাঁটেন। পরে আবার গাড়িতে ওঠেন। গাড়িবহর সেতু পার হয়ে পদ্মার জাজিরা প্রান্তে যায়। সেখান প্রধানমন্ত্রী নাস্তা করেন। এরপর গাড়িতে আবার ঢাকার উদ্দেশে রওনা হন। ফেরার পথে ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু গাড়িতে পার হন প্রধানমন্ত্রী।

২০০১ সালের ৪ জুলাই পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শেখ হাসিনা। এর পর ছয় বছর কেটে যায় সেতু মাওয়া-জাজিরা নাকি আরিচা-গোয়ালন্দে হবে, এ সিদ্ধান্ত নিতে। পরে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারেরর সময় পদ্মা সেতু প্রকল্প অনুমোদন পায়। তখন ব্যয় ধরা হয় ১০ হাজার কোটি টাকা।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর পদ্মা সেতু প্রকল্প গতি পায়। একই সঙ্গে ট্রেন ও গাড়ি চলার ব্যবস্থা রাখতে- প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয়ে দ্বিতল সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় শেখ হাসিনার সরকার।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করবে বাংলাদেশ। ২০১৫ সালের ১২ ডিসেম্বর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। প্রায় ২৯ হাজার কোটি টাকায় ২০১৮ সালের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য ছিল। কিন্তু নকশা জটিলতা ও বৈরী প্রকৃতির কারণে নির্মাণ কাজ নির্ধারিত গতিতে হয়নি। ২০২০ সালের ১০ ডিসেম্বরে সেতুর ৪১টি স্প্যান স্থাপনের মাধ্যমে পদ্মা দুই পাড় যুক্ত হয়। পদ্মা সেতু পূর্ণ আকার পায়। কর্তৃপক্ষের গত ৩০ নভেম্বর পর্যন্ত পদ্মা সেতুর কাজ ৯৬ ভাগ শেষ হয়েছে। সেতুর ওপর সড়ক নির্মাণে পিচ ঢলাইয়ের কাজ চলছে। যা আগামী এপ্রিলে শেষ হবে। সেতু বিভাগ জানিয়েছে, আনুষাঙ্গিক কাজ শেষে আগামী জুনে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু।

২০১৯ সালের ২৩ মার্চ টুঙ্গীপাড়া থেকে হেলিকপ্টারে ফেরার সময় আকাশ থেকে পদ্মা সেতু পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী। স্বপ্নের এ সেতুতে শুক্রবারই প্রথমবারের উঠলেন শেখ হাসিনা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে