editor
প্রকাশিত: 5:31 PM, January 1, 2022

জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় আল আজাদ : আমাদের সকল সফলতা ও অর্জন আপনাদের
’অস্তিত্বজুড়ে একাত্তর’ স্লোগানকে প্রতিপাদ্য করে সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) ক্লাব সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় বিকেল ৪টায় শুরু হওয়া সভা রাত সাড়ে ৮টায় শেষ হয়।
সভায় কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ক্রীড়া সম্পাদক শংকর দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সুলতান আহমদ, দপ্তর সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কার্যনির্বাহী সদস্য মো. ইউসুফ আলী, রেজওয়ান আহমদ, আবুল হোসেন ও মাহমুদ হোসেন।
সভায় নিজ নিজ প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ।
সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, মোহাম্মদ মহসীন, ফখরুল ইসলাম, মুকিত রহমানী, দিপু সিদ্দিকী, অপূর্ব শর্মা, শাহ্ দিদার আলম নবেল, মনিরুজ্জামান মনির, শাব্বীর আহমদ ফয়েজ, আব্দুল কাইয়ুম, শফিকুর রহমান চৌধুরী, মো. নাসির উদ্দিন, হাসিনা বেগম চৌধুরী, রজত কান্তি চক্রবর্তী, মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর), মো. আবু বকর, শেখ মো. লুৎফুর রহমান, ইয়াহ্ইয়া মারুফ, শাহজাহান সেলিম বুলবুল, আহমেদ জামিল, মো. দ্বোহা চৌধুরী, আতিকুর রহমান নগরী ও আমিতা সিনহা।
উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য সংগ্রাম সিংহ, সাঈদ চৌধুরী টিপু, সুমনকুমার দাশ, মোস্তাফিজুর রহমান রোমান, জিল্লুর রহমান জিলু, এমএ মালেক, সুব্রত দাশ, রায়হান উদ্দিন, মো. ওলিউর রহমান, মো. শাহীন আহমদ, মোহাম্মদ এনামুল কবীর, রাশেদুল হাসান সোয়েব, মো. আব্দুল আহাদ, রাহুল তালুকদার পাপ্পু, মো. মনিরুজ্জামান রনি, মো. ছয়ফুল আলম অপু, ভবররঞ্জনৈমৈত্র বাপ্পা, জিকরুল ইসলাম, মৃণাল কান্তি দাস, মোখলেছুর রহমান, সোহাগ আহমদ, ফয়জুল আহমদ, মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), মো. ইয়াকুব আলী, রাজীব আহমেদ রাসেল, মুহাজিরুল ইসলাম রাহাত, তুহিন আহমদ, সাকিব আল মামুন, ইমরান আহমদ (আহমদ ইমরান), সুমন ইসলাম, পল্লব ভট্টাচার্য্য, মো. মেহেদী হাসান মিজু, মো. শাহীন ও এ. এস. রায়হান। সহযোগী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এমদাদুল হক মান্না, সাজলু লস্কর ও মো. শহীদুল ইসলাম সবুজ।
সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আল আজাদ বলেন, দায়িত্ব পালনের একবছর অতিবাহিত হলো। সিলেট জেলা প্রেসক্লাবের উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের সহযোগিতা ও শ্রম আমাদের অনুপ্রাণিত করেছে। আপনাদের সাথে নিয়ে বর্তমান কমিটি নতুন বছরে অসম্পূর্ণ কাজে সফলতার স্বাক্ষর রাখবে বলে আশা করি। সফলতা ও সকল অর্জন আপনাদের, ব্যর্থতার দায় আমাদের। আপনাদেরকে বর্তমানের মতো সব সময় পাশে পেতে চাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে