editor
প্রকাশিত: 7:34 PM, January 1, 2022

পররাষ্ট্রমন্ত্রীকে সিলেট মহানগর আ‘লীগের উপদেষ্টা পরিষদের সংবর্ধনা
সিলেটের সার্বিক উন্নয়ন সহ দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরায় সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিলেট মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ নেতৃবৃন্দ।
শনিবার (১ জানুয়ারি) সকালে হাফিজ কমপ্লেক্সে উপদেষ্টা পরিষদের সিনিয়র নেতা সুভাষ চন্দ্র ঘোষের নেতৃত্বে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনাড়ম্বর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হাজী এনাম উদ্দিন আহমদ, আব্দুল মালিক সুজন, কানাই দত্ত সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কথা তুলে ধরে বলেন তার নেতৃত্বেই সিলেটের এই অভূত পূর্ব উন্নয়ন হচ্ছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে সিলেট তথা দেশের উন্নয়নে কাজ করে যাবে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন