editor

প্রকাশিত: 4:17 PM, January 2, 2022

‘জমজম টাওয়ার’ পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রী : আমাদেরকে আত্মপ্রত্যয় নিয়ে কাজ করলে সাফল্য অর্জন সম্ভব

সিলেট-১ আসনের জাতীয় সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদেরকে আত্মপ্রত্যয় নিয়ে কাজ করতে হবে, তাহলে সাফল্য অর্জন সম্ভব। বিশেষ করে আমাদের সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে আত্মপ্রত্যয় সৃষ্টির মাধ্যমে তাদেরকে সম্মুখে নিয়ে আসতে হবে। এই প্রেক্ষাপটে জমজম-এর মতো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমাজের ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ মৌলিক বিষয় নিয়ে যে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়। গরীব লোককে সাহায্য করলে সে আন্তরিকতার সাথে যে দোয়া করবে তার প্রতিদান আল্লাহ নিশ্চয় দান করবেন।
নগরীর কুমারপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা জমজম বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ের নবনির্মিত বহুতলবিশিষ্ট ভবন ‘জমজম টাওয়ার’ পরিদর্শনকালে তিনি একথা বলেন। ২ জানুয়ারি রোববার দুপুরে ‘জমজম টাওয়ার’ পরিদর্শন শেষে জমজম বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের কার্য্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জমজম-এর নির্বাহী পরিচালক মাহবুব সোবহানী চৌধুরী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এম.আই. চৌধুরী, এ্যারকেপিটা-এর চিফ ফাইন্যান্স অফিসার আব্দুল মুঈজ চৌধুরী, জমজম টাওয়ারের জন্য ভূমিদাতা লন্ডন প্রবাসী লুৎফুন্নেছা রাজ্জাক, ভূমিদাতা যুক্তরাজ্যের কম্যুনিটি নেতা ইউসুফ সেলিম, জমজমের পৃষ্টপোষক নূরুন নাহার চৌধুরী, জমজমের পরিচালক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, জমজমের পরিচালক রোটারিয়ান মোস্তাফা কামাল, জমজমের পরিচালক ডা. এম এ সালাম, সমাজসেবী জারনিগার চৌধুরী, সমাজসেবী জাহেদা ইউসুফ প্রমুখ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জমজম-এর নির্বাহী পরিচালক মাহবুব সোবহানী চৌধুরী সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে জানান, জমজম-এর উদ্যোগে প্রতি বছর বিভিন্ন বস্তির শতাধিক কেন্দ্রে প্রায় ৩০০০ আর্ত ছিন্নমূল শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়। এ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৪০ হাজার শিশুকে ব্যাসিক লিটারেসি ও নৈতিক শিক্ষার আওতায় আনা হয়েছে। এছাড়া সংস্থার মেডিকেল ক্যাম্পের মাধ্যমে নিয়মিত চিকিৎসা সেবা প্রদানসহ ৩ হাজার তরুণ তরুণীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান, শতাধিক সেলাই মেশিন প্রদান, ১১৭ টি ঘর ও ১৮টি মসজিদ নির্মাণ এবং শতাধিক টিউবওয়লে প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সভায় আরো জানানো হয়, জমজম বাংলাদেশ-এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে প্রায় ২ হাজার তরুণ-তরুণীর কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য নগরীর কুমারপাড়ায় লন্ডন প্রবাসী লুৎফুন্নেছা রাজ্জাকের দানকৃত ৮ শতক ভূমিতে নির্মিত ৬ তলা বিশিষ্ট ভবনে জমজম বাংলাদেশ-এর সেবা কার্যক্রম পরিচালিত হবে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে