editor
প্রকাশিত: 11:36 PM, January 2, 2022
সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মো. কামাল হোসেইন এর আইন পেশায় ২৫ বছর পূর্তি উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) রাতে সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী কোম্পানীগঞ্জ উপজেলা নবীণ আইনজীবীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
সিনিয়র আইনজীবী বদরুল আলমের সভাপতিত্বে ও সিলেট জেলা আইনজীবী সমিতি সাবেক সহ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আইন পেশা একটি মহান পেশা। সততা ও নিষ্ঠার মাধ্যমে মানুষকে সেবা দিয়ে আইন পেশার মহত্ত্ব ধরে রেখেছেন সিনিয়র আইনজীবী মো. কামাল হোসেইন। তিনি সব সময় সততা ও নিষ্ঠার সাথে আইন পেশা চালিয়ে গেছেন। তিনি সকলকে তাঁর আদর্শ অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি প্রবীণ এই আইনজীবীর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মো. কামাল হোসেইন বলেন, আজকে আপনারা যে সম্মান আমাকে প্রদান করেছেন তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি তিনি সকলকে নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডভোকেট আজমল আলী, এডভোকেট মকদ্দুস আলী, এডভোকেট শাহজাহান চৌধুরী, এডভোকেট দিলোয়ার হোসেন, এডভোকেট ইছরাফিল আলী, এডভোকেট লাভলী খাতুন, এডভোকেট ফরহাদ খন্দকার, এডভোকেট লাভলী আল আজাদ, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট আব্দুল্লাহ মো. মহসিন, এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেট আলাউদ্দিন, এডভোকেট আব্দুল গফুর, নবীণ এডভোকেট জাকির হোসেন সুমন, এডভোকেট রিপন চন্দ্র দাস, এডভোকেট আলমগীর হোসেন, এডভোকেট জিয়াউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়