editor

প্রকাশিত: 11:39 PM, January 2, 2022

কমিউনিটি নেতার উপর সন্ত্রাসী হামলার নিন্দা ৯ জানুয়ারি সংবাদ সম্মেলন

কমিউনিটি নেতার উপর সন্ত্রাসী হামলার নিন্দা ৯ জানুয়ারি সংবাদ সম্মেলন

১৯৭৮ সালে বিলেতের মাটিতে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব এ. কে. আজাদ কনোর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন বাংলামেলা বার্মিংহাম লিমিটেডের নেতৃবৃন্দ। শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান।

এক যুক্ত বিবৃতিতে বাংলামেলা বার্মিংহাম লিমিটেডের চেয়ারম্যান মো. জয়নাল আহমেদ, ভাইস চেয়ারম্যান দুদু মিয়া, সেক্রেটারী জেমস রয়, অর্গানাইজার সেক্রেটারী বিপাশা জান্নাত স্বপ্না, মার্কেটিং সেক্রেটারী জাহেদ আহমদ মিন্টু বলেন, কমিউনিটি ব্যক্তিত্ব এ. কে. আজাদ কনোর উপর সন্ত্রাসী হামলা একটি জঘন্যতম অপরাধ। এ ধরনের অপরাধীদের কঠোর হস্তে দমন করতে হবে। আর তা না হলে তাদের অপরাধের প্রবণতা দিন দিন বাড়তেই থাকবে। বক্তারা অনতিবিলম্বে এ. কে. আজাদ কনোর এর উপর হামকালীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। বক্তারা বলেন, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম বেলাল, আব্দুল চৌধুরী সুমন চিন্তামনি, হাফিজ কবির আহমদ, আবু হায়দার চৌধুরী সুইট, কাজী লোকমান, সুহেল আহমদ সহ অজ্ঞাত আরো কয়েকজন সন্ত্রাসী মিলে প্রবীণ এই নেতার উপর হামলা চালায়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পূণরাবৃত্তি না ঘটে, এজন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে যুক্তরাজ্যের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে বাংলা মেলা বার্মিংহাম লিমিটেডের পক্ষ থেকে কমিউনিটি ব্যক্তিত্ব এ. কে. আজাদ কনোর এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৯ জানুয়ারি বেলা ১টায় আসটোন বার্মিংহাম ভিউ ভিলা কমিউনিটি সেন্টারে এক প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে এ ঘটনার সাংগঠনিক ব্যবস্থা ও সামাজিক অরাজকতা প্রতিহত করতে সকলের মূল্যবান বক্তব্য প্রদানের মাধ্যমে পদক্ষেপ গ্রহণে বিশেষ ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়