editor

প্রকাশিত: 5:14 PM, January 3, 2022

কামালবাজার ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

কামালবাজার ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

কামালবাজার ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল বলেছেন, দেশ আজ গভীর সংকটে। দেশে আইনের শাসন বলে কিছু নেই। মানুষের ভোটাধিকার নেই। সর্বত্র দুর্নীতি আর লুটপাটের মহোৎসব চলছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতির সুযোগ্য সহধর্মিনী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সরকার তাকে বিদেশ যেতে বাধা প্রদানের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমতাবস্থায় জাতীয়তাবাদী আদর্শের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। কাউন্সিলের মাধ্যমে গঠিত শক্তিশালী তৃনমূল বিএনপির নেতৃত্বে শহীদ জিয়া প্রবর্তিত গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

তিনি রোববার রাতে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস ছালামের সভাপতিতে¦ ও বিএনপি নেতা এনামুল হক মাক্কুর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে ভোটের মাধ্যমে হাজী মো: গোলজার মিয়া সভাপতি ও সর্ব সম্মতিক্রমে দিলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে কামালবাজার ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা শফিকুর রহমান শুকুর।

কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজ, লায়েছ আহমদ, আব্দুল লতিফ খান, শাহ মাহমুদ আলী, ময়নুল ইসলাম মঞ্জুর, মুহিবুর রহমান মুহিব ও আমিনুর রহমান চৌধুরী সিফতা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল মন্নান, হাজী গুলজার মিয়া, হাজী জমির আলী, হাজী বসির মিয়া, হাজী মখন মিয়া, মাছুম পারভেজ, হাজী ইছহাক মিয়া, মাসুক মিয়া, সেলিম মিয়া, আব্দুল বাছিত, গোলাম হোসেন সুহেল, আব্দুল হান্নান সাহেদ, দিলোয়ার হোসেন, আমিরুল ইসলাম সারো, মো: সালাম, হিরন মিয়া, আব্দুস শাকুর শফিক, মো: সমছু মিয়া, জমসিদ আলী, সোনা মিয়া, রেদুয়ান আহমদ, যুবদল নেতা আব্দুল মুহিম, সুমন আহমদ, ছাত্রদল নেতা আলী আহমদ জুয়েল, যুবদল নেতা হেলাল আহমদ, আব্দুর রকিব, ছাত্রদল নেতা সামছুদ্দিন শুভ, ইমরান হোসেন রানা, যুবদল নেতা আলা উদ্দিন, মোবারক হোসেন ও ফয়ছল আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন