editor
প্রকাশিত: 5:51 PM, January 3, 2022

লিবিয়ায় পুলিশের গুলিতে স্বপ্নভঙ্গ বিয়ানীবাজারের তরুণের
বিয়ানীবাজার প্রতিনিধি
স্বপ্ন ছিল ইউরোপে যাওয়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে দালালের হাত ধরে রওনা দিয়েছিলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার খশির আবদুল্লাহপুরের শাহজিপাড়ার আলা উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (২২)। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। লিবিয়ায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন আমিনুল। রবিবার সেখানকার এক ব্যক্তির মাধ্যমে এ খবর পাওয়ার পর থেকে আমিনুলের বাড়িতে চলছে শোকের মাতম।
জানা গেছে, বছর খানেক আগে ইউরোপ যাওয়ার জন্য দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান আমিনুল ইসলাম। তিন মাস পূর্বে ইতালির উদ্দেশে রওনা হওয়ার সময় আটক হন লিবিয়া পুলিশের হাতে। এরপর থেকে পরিবারের সাথে তার আর যোগাযোগ হয়নি।
গত রবিবার বিকেলে লিবিয়ায় অবস্থানরত বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের এক যুবক ফোনে জানান, আমিনুল জেল থেকে পালাতে চাইছিলেন। এসময় পুলিশের গুলিতে তিনি মারা গেছেন। নিহতের পর আমিনুলকে সেদেশেই দাফন করা হয়েছে বলে জানান ওই যুবক।
এদিকে, পরিবারের বড় ছেলের এমন করুণ মৃত্যুতে শোকের মাতম চলছে আমিনুলের পরিবারে। বারবার মূর্ছা যাচ্ছেন আমিনুলের মা সুফিয়া বেগম। সন্তানহারা মাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাও জানা নেই আত্মীয়-স্বজনদের।
আমিনুলের চাচাতো ভাই জিয়াউর রহমান জানান, লিবিয়া থেকে ফোনে আমাদের জানানো হয়েছে আমিনুল পুলিশের গুলিতে মারা গেছে। তবে এখন পর্যন্ত অফিসিয়ালি তার মৃত্যুর খবর পাইনি। আমরা চেষ্টা করছি লিবিয়াস্থ বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে নিশ্চিত হতে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে