editor
প্রকাশিত: 6:45 PM, January 3, 2022

সরকার প্রতিবন্ধী মানুষদের বেশী গুরুত্ব দিয়ে সুযোগ সুবিধা দিচ্ছে : বিভাগীয় কমিশনার
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সরকার প্রতিবন্ধী মানুষদের বেশী গুরুত্ব দিয়ে সুস্থ সবল মানুষের মত সকল ক্ষেত্রে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। সরকারের দেওয়া সুযোগ গ্রহণ করে প্রতিবন্ধী জনগোষ্ঠী স্ব স্ব অবস্থান থেকে স্বাবলম্বী হয়ে এগিয়ে যাচ্ছেন। সরকারের পাশাপাশী প্রতিবন্ধীদের কল্যাণে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এ মহতি উদ্যোগ প্রশংসনীয়। তিনি আরো বলেন, প্রতিবন্ধী মানুষ অবহেলিত নয়, তারা আমাদের স্বজন। তাদেরকে সমাজের মুলস্রোতায়ধারায় আনতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান, সমাজসেবী, প্রতিষ্ঠান সহ সর্ব মহলকে এগিয়ে আসার আহবান জানান।
বিভাগীয় কমিশনার ৩ জানুয়ারী সোমবার বিকেলে সিলেটের জিন্দাবাজারস্থ গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয়ের বাংলাদেশের ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অর্থায়নে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলোবলেন।
জিডিএফ’র উপদেষ্টা সমিক শহীদ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত রাখেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এসিস্ট্যান্ট ও ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার আবিদ মোহাম্মদ আব্দুলল্লাহ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রজত কান্তি গুপ্ত, বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাছরিন, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান সালামত রাজা চৌধুরী।
জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডিএফ’র কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী,সদস্য প্রমেশ দত্ত, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সদস্য নাদিম হোসেন, ডিজএ্যাবলড কমিটির এডবাইজমেন্ট ফাউন্ডেশনের সদস্য ডাঃ বিশু চন্দ্র দেবনাথ, শিক্ষক নমিতা রানী দে, ছাবিনা ইয়াছিন, আব্দুল ছালাম, সুপারভাইজার রায়হান খাঁন প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কয়েছ মিয়া। এসএসসি পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সাদমান সাকিব লিমন উত্তীর্ণ হওয়া প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ফুলের শুভেচ্ছা জানান।
পরে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ ২২টি প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিদের হাতে বিতরণে জন্য শীতবস্ত্র তুলে দেন। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে