editor
প্রকাশিত: 9:18 PM, January 3, 2022

বিমান ভাড়া কমানোর দাবিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান
বাংলাদেশের প্রবাসীদের অধিকার আদায়ে সোচ্চার… এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯৮৪ সালে প্রবাস ফেরত সম্মানীত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক বাংলাদেশী প্রবাসীদের কল্যাণার্থে প্রতিষ্ঠিত সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ২০২১-২০২৬ খ্রীষ্টাব্দের কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ২০২১-২০২৬ খ্রীষ্টাব্দের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকমোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট।
পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করে বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ ইদ্রিস আলী, কেন্দ্রীয় কার্র্যনির্বাহী কমিটির সহ-সভাপতি খায়রুল জাফর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, সহ সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ সাগর, মোঃ জাকারিয়া ইমরুল, দপ্তর সম্পাদক এস.এম শাব্বীর আমীন তাহমিদ, সহ প্রচার সম্পাদক তারেক মোহাম্মদ রেদওয়ান, সহ যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আলম কিবরিয়া, সমাজ কল্যাণ সম্পাদক জুমান আহমেদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক এ.কে.এম মাহমুদুল আলম মারুফ।
সভায় বক্তারা বলেন, পাশ্ববর্তী দেশ ভারতে যখন আরব আমিরাতের ভাড়া ৪০ হাজার টাকা নিচে সেখানে বাংলাদেশে বিমান ভাড়া ১ লক্ষ টাকা। একজন মধ্যপ্রাচ্য প্রবাসী মাসে রুজিই করেন সর্বসাকূল্যে ৩০-৩৫ হাজার টাকা। এই টাকা দিয়ে তারা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন, পরিবার পরিজনদের সুখে রাখার চেষ্টা করছেন। তারা কীভাবে ১ লক্ষ টাকা বিমান ভাড়া দিয়ে দেশে আসবে। তাই রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থে দেশে বিমান ভাড়া কমিয়ে পূর্বের জায়গায় আনার জোন দাবি জানান বক্তারা। প্রবাসীরা বিমানবন্দরে কাষ্টমস, ইমিগ্রেশন সহ বিমানবন্দরে বিভিন্ন প্রতিকূলতার সম্মূখীন হচ্ছেন। প্রবাসীদের স্বার্থে প্রতিটি বিমানবন্দরে হয়রানিমুক্ত যাতায়াতের ব্যবস্থা করারও দাবি জানান বক্তারা।
সভায় উপস্থিত নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে আগামী ৫ জানুয়ারি ২০২২ বুধবার বেলা ১১.০০ ঘটিকায় মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রী বরাবরে জেলা প্রশাসক, সিলেট এর মাধ্যমে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। -বিজ্ঞপ্তি
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী