editor
প্রকাশিত: 11:24 PM, January 3, 2022

ওসমানী বিমানবন্দরে আনসার কমান্ডারের মাথা ফাটালেন নিরাপত্তা কর্মী
নিজস্ব প্রতিবেদক
কথাকাটাকাটির জেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কর্মীর হামলায় আনসার কমান্ডার আহত হয়েছেন। সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আনসার কমান্ডার তাহেরুল ইসলাম। রক্তাক্ত অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের কনকোর্স হলে নিরাপত্তা কর্মী ইসমাইল অবৈধ সুবিধা নিয়ে এক দর্শনার্থীকে প্রবেশ করাচ্ছিলেন। বিষয়টি দেখে ফেলেন সেখানে কর্তব্যরত আনসার কমান্ডার তাহেরুল ইসলাম। তিনি বিমানবন্দরের প্রবেশ ফটকে ইসমাইলকে বাধা দেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতে থাকা ওয়াকিটকি দিয়ে আনসার কমান্ডার তাহেরের মাথায় সজোরে আঘাত করেন ইসমাইল। এতে তাহের মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বিমানবন্দর এলাকায় যাত্রীরা বিরূপ পরিস্থিতির শিকার হন। প্রায় এক ঘণ্টা সেখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করে।
সিলেট ওসমানী বিমানবন্দরের সহকারি ব্যবস্থাপক নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদেশগামী এক ছেলের সঙ্গে তার বাবার কনকর্স হলে ঢোকা নিয়ে বিপত্তির সৃষ্টি হয়। ওই ব্যক্তিকে নিরাপত্তা কর্মীর ঢুকতে দেওয়া নিয়ে আনসার কমান্ডার জেরা করলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিরাপত্তা কর্মী ইসমাইল হাতে থাকা ওয়াকিটকি দিয়ে আঘাত করায় আনসার কমান্ডার তাহের আহত হন।
তিনি বলেন, বিষয়টি নিষ্পত্তির দিকে এগুচ্ছে। এরপরও এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে অবিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে