editor
প্রকাশিত: 12:29 AM, January 4, 2022

কিছু দেশ কী কারণে আমাদের ওপর অসন্তুষ্ট তা খুঁজছি: পররাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিনকেনকে লেখা চিঠির জবাবের অপেক্ষায় রয়েছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই। কোন কোন দেশ আমাদের ওপর (বাংলাদেশ সরকার) অসন্তুষ্ট, আমরা তার কারণ খুঁজছি। তাদের অসন্তুষ্টি দূর করার চেষ্টা করছি।
সোমবার এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় আয়োজিত সাংবাদিকদের সঙ্গে আলাপে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলনীতি ‘কারও সঙ্গে শ্রত্রুতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব’ এটি মেনেই কাজ করছি। আমরা সেই নিরপেক্ষ পলিসিটা ধরে রাখতে চাই। আমরা সবার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হতে চাই।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছু কিছু দেশ কী কারণে অসন্তুষ্ট সেটি আমরা রেকটিফাই (শোধরানো) করার চেষ্টা করবো। তারা কোনো মিথ্যা তথ্যের ওপর ক্ষুব্ধ হয়ে থাকলে আমরা তাদের সত্য তথ্য দিয়ে বুঝাবো। আশা করি, তারা আমাদের ঝুঝবেন। কারণ ওই সব দেশের নেতৃত্বের পরিপক্কতা রয়েছে। তারা দায়িত্বশীলও বটে। তা ছাড়া আমরা আমাদের দুর্বলতাগুলোও চিহ্নিত করে তা সংশোধনের চেষ্টা করবো।
নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলোচনায় মন্ত্রী আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বড় দিন এবং নিউইয়ারের ছুটি শেষ সেমবারই প্রথম অফিস খুলছে।
ব্লিনকেনকে পাঠানো চিঠি এরইমধ্যে পৌঁছে গেছে জানিয়ে ড. মোমেন বলেন, দেখি কী জবাব আসে। আমরা তাদের জবাবে অপেক্ষায় আছি। আশা করি, তাদের জবাবে পজিটিভ কিছু আসবে, আমরা এ নিয়ে আশাবাদী।
বিগত বছরকে বাংলাদেশের বড় অর্জন এবং সাফল্যের বছর হিসেবে উল্লেখ করেন ড. মোমেন।
তিনি বলেন, আমরা সেটি ধরে রাখতে চেষ্টা করবো।
এদিকে ওমিক্রনের কারণে বেনাপোল স্থল বন্দর বন্ধের প্রস্তাব বিবেচনা করছেন বলেও জানান মন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে