editor

প্রকাশিত: 1:43 PM, January 4, 2022

২০২১ সালে শাবির আলোচিত যত ঘটনা

২০২১ সালে শাবির আলোচিত যত ঘটনা

২০২১ সালে শাবির আলোচিত যত ঘটনা

শাবি প্রতিনিধি
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২১ সালের প্রায় ১০ মাস বন্ধ ছিলো সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে বছরজুড়েই নানা আলোচনা-সমালোচনা শিরোনাম হতে হয়েছে বিশ্ববিদ্যালয়টিকে।
হল খুলে দেওয়ার দাবিতে উপাচার্যের ভবনের গেটে তালা, ছোট বড় ঘটনায় বারবার আলোচনায় শাখা ছাত্রলীগ, অনলাইনে পরীক্ষা গ্রহণ এবং বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের সরব আন্দোলন, বিক্ষোভসহ বহু ঘটনা ঘটেছে।
দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষক-শিক্ষার্থীদের সাফল্য এবং বিভিন্ন গবেষণা বিশ্ববিদ্যালয়টিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। বছরজুড়ে শাবিতে ঘটে যাওয়া বিভিন্ন আলোচিত ঘটনা নিয়েই আজকের আয়োজন।

উপাচার্যের ভবনের গেটে তালা
দ্রুততম সময়ের মধ্যে আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনের অংশ হিসেবে উপাচার্যের ভবনের গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে উপাচার্যের ভবনের সামনে হল খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এরপর রাত সোয়া ৮টার দিকে উপাচার্যের ভবনের গেটে তালা দেয় তারা।

দ্বিতীয় মেয়াদে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন
দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ৩০ জুন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নূর-ই-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এরপর ২১ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন তিনি।

অনলাইনে ফাইনাল পরীক্ষা
শিক্ষার্থীদের সেশনজট নিরসনে করোনাভাইরাস মহামারির মাঝেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে নেওয়া শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১ জুলাই বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর পরীক্ষা অনলাইনে নেওয়া শুরু হয়।
করোনা পরিস্থিতিতে ১৯ মাসের বেশি সময় বন্ধ থাকার পর শুরু হয় সশরীরে ক্লাস। ২ নভেম্বর সকাল থেকে ক্যাম্পাসে ক্লাসে ফিরতে শুরু করেন শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হয়। বিভাগগুলোর পক্ষ থেকে নেওয়া হয় স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা।
এর আগে খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল। ২৫ অক্টোবর মাস্টার্স, ২৬ অক্টোবর অনার্স চতুর্থ বর্ষ, ২৭ অক্টোবর তৃতীয় বর্ষ এবং ২৮ অক্টোবর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা হলে উঠেন।

বিভিন্ন আন্দোলনে সরব শিক্ষার্থীরা
কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন পাওয়ার ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ১৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধানফটকের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এক মশাল মিছিল শুরু হয়ে তা সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা হয়ে আবার বিশ্ববিদ্যালয় ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
ট্রাকচাপায় রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির নিহতের প্রতিবাদ জানিয়ে ও দ্রুত বিচার নিশ্চিত করাসহ ছয় দফা দাবি জানান শিক্ষার্থীরা। ৬ মে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধানফটকের সামনে সাব্বির নিহতের প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় সাব্বির হত্যার বিচার ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৬ দফা দাবি তুলে ধরেন তারা।
২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আলমের ওপর ছিনতাইকারীর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এরপর ২৯ নভেম্বর পুনরায় টংদোকান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে গণস্বাক্ষর কর্মসূচিও শুরু করেন তারা। এদিন দুপুরে টং খুলে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

বিজয় দিবসের র‌্যালিতেও ছাত্রলীগের হাতাহাতি
সুবর্ণজয়ন্তী উৎসব ও মহান বিজয় দিবসের র‌্যালিতে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবসের র‌্যালিতে সামনে আসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে নেতাকর্মীদের মাঝে।
এর আগেও বিভিন্ন সময়ে মিছিলের সামনে আসাকে কেন্দ্র করে প্রায়ই ধাক্কাধাক্কি করতে দেখা যায় নেতাকর্মীদের। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব ও মহান বিজয় দিবসেও হাতাহাতি ও ঠেলাঠেলির ধারাবাহিকতার ব্যত্যয় ঘটেনি।
এদিকে বিজয় মিছিলের শুরুতে সামনে আসাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয় নেতাকর্মীদের মাঝে। এরপর মিছিলটি শাহপরান হল থেকে শুরু হয়ে গোলচত্বর প্রাঙ্গণে এলে পেছন থেকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী সামনের দিকে আসতে চায়। এ নিয়ে মিছিলের সামনের দিকে থাকা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রুপ নেয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে