editor
প্রকাশিত: 1:46 PM, January 4, 2022

একদিনে ১০ লক্ষাধিক করোনা শনাক্তের বিশ্বরেকর্ড যুক্তরাষ্ট্রে
ডেস্ক রিপোর্ট
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে, সেই আশঙ্কা আগেই করা হয়েছিল। কিন্তু এতটা পারে, তা জানা ছিল না। যুক্তরাষ্ট্রে কেবল সোমবারই ১০ লাখের বেশি মানুষের সংক্রমিত হওয়ার তথ্য দিয়েছেন দেশটির কর্মকর্তারা, যা সব ধারণাকে ছাড়িয়ে গেছে।
ব্লুমবার্গ জানিয়েছে, দুই বছর আগে বিশ্বে করোনাভাইরাস মহামারি শুরুর পর কোনো দেশে আর কখনও একদিনে এর অর্ধেক রোগীও শনাক্ত হয়নি।
সোমবার শনাক্ত রোগীর এই সংখ্যা এর আগের রেকর্ডের প্রায় দ্বিগুণ। চারদিন আগে পাঁচ লাখ ৯০ হাজার রোগী শনাক্তের সেই রেকর্ডও যুক্তরাষ্ট্রেই হয়েছিল।
এর আগে করোনাভাইরাসের ডেল্টা ধরনের দাপটের সময় একদিনে শনাক্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ যে পর্যায়ে পৌঁছেছিল, সেটাও এর অর্ধেকের কম।
ডেল্টা ধরনের বিস্তারের মধ্যে গতবছর ৭ মে ভারতে একদিনে চার লাখ ১৪ হাজার রোগী শনাক্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রের বাইরে এটাই এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ।
ইউএসএ টুডে বলেছে, নববর্ষ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে জমে থাকা কিছু নমুনার তথ্যও সোমবারের হিসাবের সঙ্গে যোগ হয়েছে, যা এই উল্লম্ফনে কিছুটা ভূমিকা রেখেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতি একশ নাগরিকের একজন কভিডে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল সোমবারই রোগী বেড়েছে ১০ লাখ ৪২ হাজার।
করোনা সংক্রমণের এই সুনামি যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রকে বিপর্যস্ত করে ফেলছে বলেও জানিয়েছে ব্লুমবার্গ।
এদিকে ওয়াশিংটন পোস্ট বলছে, নিউইয়র্কে সোমবার কভিড নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাড়ে নয় হাজার মানুষ, যা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে