editor

প্রকাশিত: 1:57 PM, January 4, 2022

সিলেটে গত বছর করোনায় মৃত্যু ৯২০, শনাক্ত ৩৯৫৯৩

সিলেটে গত বছর করোনায় মৃত্যু ৯২০, শনাক্ত ৩৯৫৯৩

সিলেটে গত বছর করোনায় মৃত্যু ৯২০, শনাক্ত ৩৯৫৯৩

নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে গত এক বছরে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৫৯৩ জন। এই সময়ে করোনায় মারা যান ৯২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৩৫২ জন। আক্রান্ত, মৃত ও সুস্থদের বেশিরভাগই সিলেট জেলার বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, গত বছর করোনা সংক্রমণ বাড়ার কারণ ছিল ডেল্টা ভ্যারিয়েন্ট। যে কারণে মৃত্যুর হার ছিল বেশি। তবে টিকা দেওয়া কার্যক্রম শুরুর পর থেকে মৃত্যুর হার কমেছে। যা এখনও কমতির মধ্যে রয়েছে।

সিলেট বিভাগে গত জানুয়ারি মাসে করোনা শনাক্ত হয়েছে ৫০৯ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। ফেব্রুয়ারি মাসে করোনা শনাক্ত হয়েছে ৩০৩ জনের। এই মাসে মৃত্যু হয়েছে তিন জনের। মার্চ মাসে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৮৬ জনের, মৃত্যু হয়েছে ১২ জনের। এপ্রিল মাসে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ২০১ জনের, মৃত্যু হয়েছে ৬০ জনের। মে মাসে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার চার জনের, এর মধ্যে ৫৯ জনের মৃত্যু হয়েছে। জুন মাসে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ২৮৫ জনের। মৃত্যু হয়েছে ৬৯ জনের।

জুলাই মাসে রেকর্ড করোনা শনাক্ত হয়েছে। এই মাসে ১৪ হাজার ৪৭১ জন আক্রান্ত হন। মৃত্যু হয়েছে ২২৪ জনের। আগস্ট মাসে শনাক্ত হয়েছে ১২ হাজার ৫৩১ জন, মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। এটাই ছিল সর্বোচ্চ মৃত্যু। সেপ্টেম্বর মাসে শনাক্ত হয়েছেন এক হাজার ৬১১ জন, মৃত্যু হয়েছে ৮৮ জনের। অক্টোবর মাসে শনাক্ত ২৮৭ জন, মৃত্যু হয়েছে ১২ জনের। নভেম্বর মাসে শনাক্ত হয়েছেন ৯৯ জন, মৃত্যু হয়েছে পাঁচ জনের। ডিসেম্বর মাসে শনাক্ত ১০৬ জন, মৃত্যু হয় পাঁচ জনের। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে এসব তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে সিলেট বিভাগে করোনা আক্রান্তদের মধ্যে ৮৯ শতাংশ ছিল সিলেট জেলার বাসিন্দা। সিলেট জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮২৮ জন। এ ছাড়া সুনামগঞ্জে তিন হাজার ৭৩৮ জন, হবিগঞ্জে চার হাজার ৭১৩ জন এবং মৌলভীবাজারে ছয় হাজার ৩১৪ জন। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত জুলাই মাসে। এই মাসে বিভাগে প্রায় সাড়ে ১৪ হাজার করোনা রোগী শনাক্ত হন।

একই বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ৯২০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৮৯, হবিগঞ্জে ৩২, সুনামগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৫০ জনের মৃত্যু হয়। গত আগস্ট মাসে ৩৭৩ জনের সর্বোচ্চ মৃত্যু হয়। এ ছাড়া ২০২১ সালে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৩৬২ জন। সুস্থদের মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ২৪ জন, সুনামগঞ্জে তিন হাজার ৬৮২ জন, হবিগঞ্জে দুই হাজার ৯২৯ জন এবং মৌলভীবাজারে পাঁচ হাজার ৭২৭ জন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে