editor

প্রকাশিত: 2:14 PM, January 4, 2022

অনেকের কাছে মুগ্ধতার কথা শুনেছি -জ্যোতিকা জ্যোতি

অনেকের কাছে মুগ্ধতার কথা শুনেছি -জ্যোতিকা জ্যোতি

অনেকের কাছে মুগ্ধতার কথা শুনেছি -জ্যোতিকা জ্যোতি

ডেস্ক রিপোর্ট
করোনার কারণে গত বছরটি শুরুর দিকটা ভালো না গেলেও শেষটা মন্দ যায়নি। সেটা আমার জন্য বলি আর চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য বলি। বছর জুড়েই বেছে বেছে ভালো কিছু কাজ করেছি। সব মিলিয়ে কাজ নিয়ে আমি সন্তুস্ট। এভাবেই গেলো বছর নিয়ে কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। গত বছরের ডিসেম্বরে তার অভিনীত ‘লাল মোরগের ঝুঁটি’ ছবিটি মুক্তি পেয়েছে। নুরুল আলম আতিক পরিচালিত এ ছবিটি এরইমধ্যে প্রশংসিত হয়েছে। বাহবা কুড়িয়েছে জ্যোতির অভিনয়ও।

এর বাইরে ‘অন্ত্যেস্টিক্রিয়া’ ছবির কাজ শুরু করেছেন তিনি ডিসেম্বরেই। টানা ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি অনুদানের এ ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।

এর বাইরে কয়েকটি বিজ্ঞাপনেও গত বছর কাজ করেছেন তিনি। ব্যস্ত ছিলেন নিজের প্রতিষ্ঠিত কৃষি প্রতিষ্ঠান ‘খনা অর্গানিক’ নিয়েও। ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তি পেলো গত মাসে। প্রত্যাশা অনুযায়ি সাড়া মিলেছে? জ্যোতিকা জ্যোতি বলেন, এটি মুক্তিযুদ্ধের একটি ছবি। আমি দীপালি সাহা চরিত্রে অভিনয় করেছি। নিজের শতভাগ দিয়েই এখানে অভিনয় করেছি। মুক্তির পর যারাই ছবিটি দেখেছেন খুব প্রশংসা করেছেন। আমার চরিত্রটি নিয়েও অনেকের কাছে মুগ্ধতার কথা শুনেছি। প্রত্যাশার তো আসলে শেষ নেই। সেকি থেকে বলতে পারি আমি সন্তুস্ট ছবিটির দর্শক সাড়া নিয়ে। ‘অন্ত্যেষ্টিক্রিয়া’র কাজ কেমন হলো? এ অভিনেত্রী বলেন, রাজশাহীর নওগাঁয় এর শুটিং করেছি।

এটি পরিচালনা করছেন হোসনে মোবারক রুমি। ২০১৮-১৯ সালের সরকারী অনুদানপ্রাপ্ত সিনেমা এটি। এখানে কেন্দ্রীয় নারী চরিত্র রেবতীর ভূমিকায় দেখা যাবে আমাকে। চ্যালেঞ্জিং একটি চরিত্র। ছোটপর্দায় এই চরিত্রে কাজ করেছি। তবে বড় পর্দার যেহুতু পরিসর বড়, তাই কিছুটা ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে হচ্ছে। যতটুকু শুটিং করেছি খুব ভালো হয়েছে। নতুন বছর শুরু হয়েছে। প্রত্যাশা কি? জ্যোতির উত্তর- ভালো ভালো কাজ করে যেতে চাই। আর চাই মহামারী আমাদের কারও কাজে বাঁধা না হয়ে দাড়াক। এ বছর অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও ব্যস্ত হবার পরিকল্পনা রয়েছে। সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে