editor
প্রকাশিত: 6:41 PM, January 4, 2022

শাবিপ্রবির ওয়েবসাইটে জটিলতা, ভোগান্তিতে ভর্তিচ্ছুরা
শাবিপ্রবি প্রতিনিধি
কারিগরি ত্রুটির কারণে (ওয়েবসাইট জটিলতা) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি হতে পারছেন না। এতে ভোগান্তিতে পড়েছেন তারা।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১০ টা থেকে ভর্তি শুরু হওয়ার কথা ছিল। কারিগরি ত্রুটির কারণে এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সোয়া ২টা) কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারেননি বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মৌলভীবাজার থেকে ভর্তি হতে আসা এক শিক্ষার্থী বলেন, অধীর আগ্রহ নিয়ে সকাল থেকে ভর্তির জন্য বসে আছি। তবে এখন পর্যন্ত আমরা ভর্তি হতে পারিনি। এ সংক্রান্ত কোনো দিক নির্দেশনাও আমাদের দেওয়া হয়নি।
জানা যায়, সকাল সাড়ে ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ বিল্ডিংয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়। তবে সকাল থেকে কারিগরি ত্রুটির কারণে শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করা যায়নি।
এ বিষয়ে ভর্তি কমিটির সদস্য সচিব চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনি বলেন, কিছু কারিগরি ত্রুটির কারণে ভর্তি করাতে পারছি না। আশা করি অল্প সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে।
প্রসঙ্গত, প্রথমদিন (মঙ্গলবার) বিজ্ঞান বিভাগের এ- ১ ইউনিটে মেধা তালিকায় ১ থেকে ৩৫০ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন