editor
প্রকাশিত: 1:15 PM, January 5, 2022

রেকর্ড হারে করোনা সংক্রমণে আমেরিকায় চাপের মুখে স্কুল প্রশাসন
ডেস্ক রিপোর্ট
আবারও সর্বোচ্চ করোনা সংক্রমণের মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র। এমতাবস্থায় দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের এই পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা করতে খাপ খাইয়ে নিতে হচ্ছে।
ওমিক্রন ভাইরাস সংক্রমণে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দিনে ৪ লাখ ছাড়িয়ে গেছে, যে সংখ্যা এক সপ্তাহ আগের চাইতে দ্বিগুণ এবং দুই সপ্তাহ আগের চাইতে তিনগুণ বেশি।
এই পরিস্থিতিতে স্কুলের কর্মকর্তারা শীতকালীন ছুটি, যার মধ্যে বড়দিন ও নতুন বছরের ছুটিও পড়েছে, সেই সময় যেসব এলাকায় সংক্রমণ ঘটেছিল সেখানে ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরে আনার কর্মসূটিতে পরিবর্তন আনার চিন্তা-ভাবনা করছেন।
লস অ্যাঞ্জেলেস এ ১১ জানুয়ারির আগে স্কুল খুলছে না এবং স্কুল ভবনে প্রবেশ করতে তাদের কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ হতে হবে। ওয়াশিংটন ডি সি’র স্কুলেও ছাত্রছাত্রীদের কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ হতে হবে, যেখানে বুধবার থেকে স্কুলের ক্লাস শুরু হচ্ছে।
শিকাগো ও সিয়াটলের স্কুল প্রশাসন ছাত্রছাত্রীদের স্কুলে ফেরার আগে পরীক্ষা করার জোর পরামর্শ দিচ্ছেন, তবে তা বাধ্যতামূলক নয়। সংক্রমণ বৃদ্ধির কারণে অনেক স্কুলে যথেষ্ট শিক্ষক ও স্টাফ অনুপস্থিত, যারা সামনাসামনি ক্লাস নিয়ে থাকেন।
শিক্ষক ঘাটতি ও নতুন সংক্রমণের ঢেউ সামলানোর প্রয়াসের কারণে মিলওয়াকি, ক্লিভল্যান্ড, ডেট্রয়েট ও ফিলাডেলফিয়ার স্কুলগুলিকে তাদের কিছু বা সকল ক্লাস পরিবর্তন করে অনলাইনের মাধ্যমে নিতে বাধ্য করবে। মহামারী চলাকালীন সময় ছাত্রছাত্রীদের শিক্ষার এই পদ্ধতির ওপর নির্ভর করতে হবে।
স্কুলের বাইরে অন্যান্য প্রতিষ্ঠানে এর প্রভাব পড়েছে। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন ঘোষণা করেছে যে ওয়াশিংটনে তাদের প্রধান জাদুঘরগুলো ব্যাপক স্টাফ ঘাটতির জন্য বন্ধ থাকবে বা অন্তত ১২ দিনের জন্য সীমিত সময়ের জন্য খোলা থাকবে।
বহু বাণিজ্যিক বিমান সংস্থা যখন আবহাওয়া সমস্যা মোকাবেলা করছে, তাদেরকেও সুস্থ ক্রু সদস্যের অভাবে অনেক ফ্লাইট বাতিল করতে হচ্ছে। সূত্র: ভয়েস অব আমেরিকা
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন