editor

প্রকাশিত: 5:35 PM, January 5, 2022

জকিগঞ্জে নৌকা সমর্থকদের হামলায় দুই সাংবাদিক আহত : বিপিজেএ সিলেটে’র নিন্দা

জকিগঞ্জে নৌকা সমর্থকদের হামলায় দুই সাংবাদিক আহত : বিপিজেএ সিলেটে’র নিন্দা

জকিগঞ্জে নৌকা সমর্থকদের হামলায় দুই সাংবাদিক আহত : বিপিজেএ সিলেটে’র নিন্দা

জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জে ইউপি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনে দুই সাংবাদিকের উপর হামলা চালিয়েছে নৌকা প্রার্থীর সমর্থকরা। বুধবার দুপুর পৌণে ২টার দিকে জকিগঞ্জ উপজেলার ৫নং জকিগঞ্জ ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে ওই ইউনিয়নে নৌকার সমর্থনকারী সোহেল আহমদ ও তার সহযোগীরা সাংবাদিকদের উপর এ হামলা চালায়।

হামলায় দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাব ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটোসাংবাদিক ও সিলেটপ্রতিদিনের চীফ ফটোসাংবাদিক আজমল আলী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ঘটনায় জকিগঞ্জ থানায় নৌকার সমর্থনকারী ও ভরন সুলতানপুর গ্রামের মৃত আব্দুল মুতলিবের পুত্র সোহেল আহমদকে প্রধান আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন এটিএম তুরাব। জানা যায়, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনকালে নৌকার সমর্থনকারী সুহেল আহমদ সাংবাদিকদের বাঁধা দেন।

এসময় তাদের উপেক্ষা করে সাংবাদিকরা কেন্দ্রে ঢুকতে চাইলে তার সাথে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। দেশীয় অস্ত্র শস্ত্রের আঘাতে সাংবাদিক তুরাবের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন ও নাক ফেটে রক্ত বের হয়। এছাড়াও পুরো শরীরে দেশীয় অস্ত্রের লীলাফুলা জখম হয়েছে।

এসময় তার সাথে ফটো সাংবাদিক আজমল আলীও গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিপিজেএ সিলেটে’র নিন্দা : 

জকিগঞ্জ উপজেলার ৫নং জকিগঞ্জ ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়  কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক জালালাবাদ প্রত্রিকার ফটো সাংবাদিক এটি এম তুরাব এবং দৈনিক শ্যামল সিলেট প্রত্রিকার ফটো সাংবাদিক আজমল আলী।

তাদের ওপর হামলা করে দুর্র্বৃত্তরা সাংবাদিকদের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।

এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়