editor

প্রকাশিত: 7:30 PM, January 5, 2022

গোয়াইনঘাট লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

গোয়াইনঘাট লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

গোয়াইনঘাট লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

গোয়াইনঘাট উপজেলা ৪নং লেংগুড়া ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ময়দানে ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য জাকারিয়া আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কমর উদ্দিনকে সভাপতি, জাকারিয়া আহমেদকে সাধারন সম্পাদক ও বুলবুল আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৪নং লেংগুড়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক হাজী ওসমান গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ আলম স্বপন, জেলা পরিষদের সদস্য শাহপরান।
বক্তব্য রাখেন, বিএনপি নেতা জসিম উদ্দিন, ওসমান গনি মেম্বার, জয়নাল আবেদীন, লোকমান আহমেদ, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, বিএনপি নেতা আজাদুর রহমান আজাদ, সাহেদ আহমেদ মেম্বার, সাবেক ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া ছাত্তার, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আব্দুল হক, জালাল উদ্দীন মেম্বার, বদরুল আলম মেম্বার, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান মেম্বার, আলীম উদ্দিন, আব্দুল মন্নান, সিরাজ উদ্দিন, শেরগুল আহমদ, শামীম আহমদ, রুবেল আহমেদ, বিএনপি নেতা আব্দুস ছালাম, আব্দুন নুর, ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন, যুবদল নেতা জাকারিয়া পাপলু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। আওয়ামী ফ্যাসিবাদী শাসনে সেই গণতন্ত্র আজ বিধ্বস্ত। তাই জাতির ক্রান্তিলগ্নে শহীদ জিয়ার সৈনিকদেরকেই গণতন্ত্র পুনরুদ্ধার করবে। সকল স্তরে কাউন্সিলের মাধ্যমে তৃনমূল বিএনপিকে সুসংগঠিত করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন