editor
প্রকাশিত: 11:24 PM, January 5, 2022

বড়লেখার রিপন নিসচার কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গঠিত বাংলাদেশের জনপ্রিয় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ২০২২-২০২৩ সালের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার ৩ জানুয়ারি সন্ধায় রাজধানী ঢাকা’স্থ নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে নিসচা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ২০২২-২০২৩ সালের নিসচা কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন।
ইলিয়াস কাঞ্চনকে চেয়ারম্যান করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সন্তান তাহমীদ ইশাদ রিপন।
উল্লেখ্য, তাহমীদ ইশাদ রিপন নিসচার বড়লেখা উপজেলা সভাপতির দ্বায়িত্ব পালন করছেন, এছাড়া তিনি দীর্ঘদিন নিসচা বড়লেখা উপজেলা শাখার আহবায়ক ও সিলেট জেলা শাখার কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালন করেন।
এসময় তাহমীদ ইশাদ রিপন বলেন, কেন্দ্রীয় কমিটিতে আমি কার্যকরী সদস্যপদে নির্বাচিত হবো সেট কখনো ভাবিনি। গতকাল রাত সাড়ে ৭ ঘটিকায় কেন্দ্র থেকে বার্তা আসার পর তাৎক্ষণিকভাবে আবেগে আপ্লূত হয়ে পরেছিলাম।
তিনি নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় কমিটির সকলের প্রতি অসংখ্য ধন্যবাদসহ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি আরোও বলেন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি এবং নিসচা বড়লেখা উপজেলা শাখাসহ সকল সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন, শুধী-শুভাকাঙ্ক্ষী মহোদয়বৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা কামনা এবং অতিথের মতো বর্তমান ভবিষ্যতেও দোয়া, ভালোবাসা, পরামর্শ, সহযোগিতা দিয়ে পাশে থাকার প্রত্যাশা কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে