editor
প্রকাশিত: 2:48 PM, January 6, 2022
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ সহকারি কর্মকর্তাগণের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক জিও জারীর তারিখ থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে এবং ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি প্রদানের দাবিতে ভূমিসচিব বরবারে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ. এম মাহফুজুর রহমানের কাছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, সিলেট জেলার পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ্য করা দাবীগুলো হলো, আগামী ১৫ জানুয়ারির মধ্যে বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ের স্থগিতদেশ প্রত্যাহার করতে হবে। আগামী ৩ মাসের মধ্যে নব-নিয়োগ ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, সিলেট জেলার সভাপতি মো: মনসুর আহমদ লস্কর, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: মোসলেহ উদ্দিন, যুগ্ম মহাসচিব মো: আব্দুল খালিক, সিলেট জেলার সাধারণ সম্পাদক জয়ন্ত দেব, সহ-সভাপতি সুব্রত চক্রবর্তী, যুগ্ম সম্পাদক আশিফুজ্জামান রাসেল, খালেদ আহমদ, সহ-সভাপতি মো: আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক রোকন আহমদ, অর্থ সম্পাদক নৃপেন্দ্র কুমার দাস, সহ সকল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়