editor

প্রকাশিত: 9:35 PM, January 6, 2022

পঞ্চম ধাপে ইউপি নির্বাচন : আ.লীগের চেয়ে বেশি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

পঞ্চম ধাপে ইউপি নির্বাচন : আ.লীগের চেয়ে বেশি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

পঞ্চম ধাপে ইউপি নির্বাচন : আ.লীগের চেয়ে বেশি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ডেস্ক রিপোর্ট
সদ্য অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের চেয়ে বেশি চেয়ারম্যান পদে জয় তুলে নিয়েছেন।

গত চার ধাপেই আওয়ামী লীগের সঙ্গে হাড্ডাহাডি লড়াই করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এবার দলটিকে ছাড়িয়ে গেলেন তারা।

বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। মাঠপর্যায় থেকে পাঠানো ফলাফল একত্র করে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সমন্বিত প্রতিবেদন তৈরি করে সংস্থাটি।

এতে দেখা যায়, ৬৯২টি ইউপির ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট ১৫টি বিভিন্ন কারণে স্থগিত রাখা হয়েছে।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামানের পাঠানো ওই প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ৩৪৬টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন, যা মোট ইউপির ৫০ শতাংশ। আর আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন ৩৪১টি ইউপিতে, যা মোট ইউপির ৪৯ দশমিক ২৭ শতাংশ।

এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জাতীয় পার্টি দুটি করে এবং বাংলাদেশ জাতীয় পার্টি একটি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে, যা মোট ইউপির দশমিক ৭৩ শতাংশ।

পঞ্চম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯৩ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৩ জন এবং সাধারণ সদস্য পদে ১১২ প্রার্থী রয়েছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৭৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ৯৫০ জন ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ২৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, এ পর্যন্ত ৩ হাজার ৭৭৩টি ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা তফসিল দিয়েছি ৪ হাজার ১৩৮টি ইউপিতে। সব মিলিয়ে ইউপি হলো ৪ হাজার ৫৭৪টি। ৪৩৬টি ইউপি নিয়ে মামলা ও সীমানা জটিলতা থাকায় নির্বাচন করা যায়নি।

ষষ্ঠ ধাপের ভোট হবে ৩১ জানুয়ারি। আর সপ্তম ধাপে ভোটগ্রহণ হবে ৭ ফেব্রুয়ারি। এছাড়া ১০ ফেব্রুয়ারিও আটটি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন