editor

প্রকাশিত: 10:00 PM, January 6, 2022

কমলগঞ্জে ইউপি নির্বাচনে পুলিশের ফাঁকা গুলি লাঠিচার্জ  আহত ৫

কমলগঞ্জে ইউপি নির্বাচনে পুলিশের ফাঁকা গুলি লাঠিচার্জ  আহত ৫

কমলগঞ্জে ইউপি নির্বাচনে পুলিশের ফাঁকা গুলি লাঠিচার্জ  আহত ৫

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন মৌলভীবাজারের কমলগঞ্জে ৯টি ইউনিয়নের গত বুধবার কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ভোট গণনার সময়ে দু’টি কেন্দ্রে পুলিশের ফাঁকা গুলি ও লাঠিচার্জে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সাধারণ ওয়ার্ড সদস্য পদে একজন প্রার্থীর ব্যালেটে মোরগ প্রতীকে সিল দেয়া প্রায় শতাধিক ব্যালেট কেন্দ্রের টয়লেট ও বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। এনিয়ে কারচুপির অভিযোগ তুলে পুণ:গননা বা পুণ:নিবার্চনের দাবিতে ইউপি সদস্যের সমর্থককেরা বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সড়ক অবরোধ ও প্রতিবাদ করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলার পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গননার সময় নৌকা, মোটরসাইকেল ও আনারস মার্কার সমর্থকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা  গুলি ছুড়ে। এসময়ে পুলিশের গুলিতে নৌকা প্রতীকের সমর্থক আইয়ুব আলী (৭০), ময়না মিয়া (৪৫) ও অজ্ঞাতনামা একব্যক্তি গুলিবিদ্ধ হন। বুধবার সন্ধ্যার পর কমলগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামিরকোনা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গণনার সময়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশের লাঠিচার্জে নাজিম মিয়া (১৯) ও রুবেল মিয়া (২২) আহত হন। রাতে ওই কেন্দ্রের টয়লেট ও আশপাশ এলাকা থেকে মোরগ প্রতীকে সিল দেয়া প্রায় শতাধিক ছেড়া ব্যালেট পেপার উদ্ধার করেন স্থানীয়রা। এঘটনায় ক্ষুব্ধ জনতা পুণরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সদর ইউনিয়নের নগর এলাকায় প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ করেন। দীর্ঘ প্রায় দুই ঘন্টা কমলগঞ্জ-আদমপুর সড়ক অবরোধ হলে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও উপজেলা নিবার্হী কর্মকতার্র হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে ওই ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য শিবির আহমদ, রুপেন্দ্র কুমার সিংহ ও আব্দুর রউফ সংবাদ সম্মেলনে বলেন, ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকতার্ দিপক চন্দ্র মণ্ডল এর পক্ষপাতিত্বের মধ্যদিয়ে কারচুপি করতে গিয়ে মোরগ প্রতীকে সিল দেয়া ব্যালেট পেপার বাইরে ফেলে ফলাফলে ২য় স্থানে থাকা ব্যক্তিকে বিজয়ী ঘোষণা করেছেন।

এদিকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় পতনঊষার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকায় ইউপি সদস্য প্রার্থী আশিক আলী (টিবওয়েল) ও আং করিম (মোরগ) এর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রিসাইডিং কর্মকতার্ ও উপজেলা খাদ্য কর্মকতার্ দিপক চন্দ্র মণ্ডল বলেন, সিল দেয়া ব্যালেটের বিষয়টি নিজে কিছুই জানেন না। কেন্দ্রে কোন কারচুপি হয়নি, আইন শৃঙ্খলা বাহিনী ও এসিল্যাণ্ড নিজেও সেখানে ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে