editor

প্রকাশিত: 11:14 PM, January 6, 2022

হবিগঞ্জে নৌকার ভরাডুবি, চুনারুঘাটে বর্তমান চেয়ারম্যান সবাই পরাজিত

হবিগঞ্জে নৌকার ভরাডুবি, চুনারুঘাটে বর্তমান চেয়ারম্যান সবাই পরাজিত

হবিগঞ্জে নৌকার ভরাডুবি, চুনারুঘাটে বর্তমান চেয়ারম্যান সবাই পরাজিত

হবিগঞ্জ প্রতিনিধি
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় আওয়ামী লীগের নৌকার ভরাডুবি ঘটেছে। এর মধ্যে মাধপুরের ১১টি ইউনিয়নের মধ্যে মাত্র ২টিতে নৌকার বিজয় হয়েছে। চুনারুঘাট উপজেলায় ১০টি ইউনিয়নের মধ্যে নৌকার প্রার্থী জয় পেয়েছেন মাত্র ৪টিতে। এ উপজেলায় সকল বর্তমান চেয়ারম্যান নির্বাচনে পরাজিত হয়েছেন। ১০টি ইউনিয়নেই বিজয়ী হয়েছেন নতুন মুখ।

সব মিলিয়ে পঞ্চম ধাপের হবিগঞ্জের ইউপি নির্বাচন নিয়ে সারাজেলায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এদিকে নির্বাচনে আওয়ামী লীগের চরম বিপর্যয় নিয়ে হিসেব কষছেন দলের নেতা-কর্মীরা। দলের বিদ্রোহীদের দাপট ও অযোগ্য প্রার্থীদের দলীয় মনোনয়ন দেয়াকেই পরাজয়ের বড় কারণ হিসেবে দেখছেন তৃণমূলের নেতারা।

মাধবপুর উপজেলায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকার ভরাডুবি ঘটেছে। ১১টি ইউনিয়নের মধ্যে নৌকা বিজয়ী হয়েছে মাত্র ২টিতে।

যদিও ৪টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। অবশিষ্ট ৫টি ইউনিয়ন বেনামে দখলে নিয়েছে বিএনপি। প্রকাশিত ফলাফল অনুযায়ী বহরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আলাউদ্দিন ও আন্দিউড়া ইউনিয়নে আলহাজ্ব আতিকুর রহমান আতিক নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের বিজয়ী বিদ্রোহী প্রার্থীরা হলেন বাঘাসুরা ইউনিয়নে সাহাব উদ্দিন (ঘোড়া), বুল্লা ইউনিয়নে মিজানুর রহমান মিজান (আনারস), জগদীশপুর ইউনিয়নে মাসুদ খান (সিএনজি) ও ধর্মঘর ইউনিয়নে ফারুক আহমেদ পারুল (আনারস)।

বিএনপি সমর্থিত বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন, নোয়াপাড়া ইউনিয়নে সৈয়দ মোঃ আতাউল মোস্তফা সোহেল (আনারস), ছাতিয়াইন ইউনিয়নে মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ (ঘোড়া), আদাঐর ইউনিয়নে মীর খুরশেদ আলম (চশমা), চৌমুহনী ইউনিয়নে মাহবুবুর রহমান সোহাগ (ঘোড়া) ও শাহজাহানপুর ইউনিয়নে পারভেজ হোসেন চৌধুরী (চশমা)।

চুনারুঘাটের সবকটি ইউনিয়নে নতুন মুখ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী ও চা বাগান অধ্যুষিত চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সবকটিতে বর্তমান চেয়ারম্যানদের হারিয়ে নতুনরা বিজয়ী হয়েছেন। এ উপজেলায় ৪টিতে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী। বাকিরা দলের বিদ্রোহী, বিএনপি মনোনীত স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নির্বাচিতরা হলেন, ১নং গাজীপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী, ২নং আহম্মদাবাদ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন পলাশ, ৩নং দেওরগাছ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. মুহিতুর রহমান রুমন ফরাজি, ৪নং পাইকপাড়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহেদ আলী মাস্টার, ৫নং শানখলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, ৬নং চুনারুঘাট সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, ৭নং উবাহাটা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এজাজ ঠাকুর চৌধুরী, ৮নং সাটিয়াজুরী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আবদালুর রহমান আবদাল, ৯নং রানীগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান রিপন, ১০নং মিরাশী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মানিক সরকার। কেন্দ্রের ফলাফলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গতকাল বুধবার অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে ৪৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬ হাজার ৯৪ জন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন