editor
প্রকাশিত: 11:59 PM, January 6, 2022

সেরা অভিনেত্রী হলেন মম ও শ্রাবন্তী
ডেস্ক রিপোর্ট
ঢাকায় আয়োজিত ‘সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জাকিয়া বারী মম এবং কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ‘আগামীকাল’ চলচ্চিত্রের জন্য মম ও ‘বিক্ষোভ’র জন্য শ্রাবন্তী এই সম্মাননা পেয়েছেন।
বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় উৎসবের শেষ দিন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এবার ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন শান্ত খান এবং সেরা খলচরিত্রের অভিনেতা হয়েছেন অভিনেতা টুটুল চৌধুরী, তাকে ‘আগামীকাল’ চলচ্চিত্রে জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।
সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ও উৎসব চেয়ারম্যান সালমা ডলি এবং উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।
উৎসবে ড. মনোরঞ্জন ঘোষালকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এছাড়া চরিত্রাভিনেতা হিসেবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘আগস্ট ১৯৭৫’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা (চরিত্র) সম্মাননা দেওয়া হয় অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়কে।
পুরনো সিনেমা বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে- ‘পুড়ে যায় মন’ সিনেমার জন্য অপূর্ব রানা (কবিরুল ইসলাম রানা এবং অপূর্ব রায়) এবং ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমার জন্য মাসুদ পথিককে।
উৎসবের সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে মনজুরুল ইমরান পরিচালিত ‘মাই চাইল্ডহুড’। সেরা ডকুমেন্টারি সুমন দেলোয়ার পরিচালিত ‘জল গরিলা ৭১’ এবং সেরা মোবাইল ফিল্ম হয়েছে রুপান্তি দাস এবং অনিক দাস পরিচালিত ‘আফটার টেস্ট’।
এশিয়ান বিভাগে সেরা চলচ্চিত্রর পুরস্কার পেয়েছে ইয়াশপাল শর্মা পরিচালিত ‘রাজা লক্ষমী’ চলচ্চিত্র। এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং প্রযোজক সমিতিকে স্বাধীনতার সম্মাননা জানানো হয়।
উৎসব কর্তৃপক্ষ জানায়, বিদেশি অতিথিরা উৎসবে অংশগ্রহণ না করতে পারায় অন্যান্য পুরস্কারগুলো উৎসবের ওয়েব সাইটে প্রকাশ করা হবে এবং কুরিয়ারের মাধ্যমে বিজয়ীদের কাছে ট্রপি ও সদন পাঠানো হবে।
অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবটির পর্দা নামে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন