editor
প্রকাশিত: 11:49 AM, January 7, 2022

জামানত হারালেন চুনারুঘাটের ১৭ প্রার্থী
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নিয়ম অনুযায়ী, মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
জামানত হারানো ব্যক্তিরা হলেন, আহম্মদাবাদ ইউনিয়নে বেলায়েত আলী (মোটর সাইকেল), শামছুল আলম (অটোরিক্সা), যুবরাজ ঝরা (চশমা) ও আব্দুল লতিফ (আনারস), চুনারুঘাট সদর ইউনিয়নে আব্দুর রউফ (মোটর সাইকেল) ও ফারুক আহমদ (চশমা), গাজীপুর ইউনিয়নে আমীর আলী (চশমা), দেওরগাছ ইউনিয়নে ইব্রাহীম কবির (আনারস) ও কদ্দুছ আলী (হাতপাখা), মিরাশী ইউনিয়নে আব্দুল মনাফ (ঘোড়া), শানখলা ইউনিয়নে আবুল কালাম (মোটর সাইকেল), রানীগাঁও ইউনিয়নে মোর্শেদ আহমদ (হাতপাখা) ও মোশাহিদুর রহমান (মোটর সাইকেল), পাইকপাড়া ইউনিয়নে শামীম মিয়া (অটোরিক্সা) ও সোহেল মিয়া (আনারস), উবাহাটা ইউনিয়নে ফজলুর রহমান (মোটর সাইকেল) ও রিপন চন্দ্র (ঘোড়া)।
এদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুরাতন একজন চেয়ারম্যানও নির্বাচিত হতে পারেননি। সবাই নতুন মুখ। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চার প্রার্থী, নৌকার বিদ্রোহী তিন ও স্বতন্ত্র তিনপ্রার্থী নির্বাচিত হয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন