editor
প্রকাশিত: 5:13 PM, January 7, 2022

যে কারণে জন্মদিনের ১ দিন আগেই কেক কাটা শুরু হয় আঁখির
ডেস্ক রিপোর্ট
দেশের জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীরের জন্মদিন আজ। তবে জন্মদিন আজ হলেও তার জন্মদিনের উৎসব শুরু হয়েছে গতকাল থেকে। একদিন আগে থেকেই কেক কাটা শুরু করেছেন তিনি। আঁখি জানালেন, গতকাল থেকে জন্মদিনের কেক কাটা শুরু হয়েছে। প্রথম কেক কেটেছি চ্যানেল আইতে। সেখানে একটা শো করতে গিয়েছিলাম। আজ তো আর সেখানো যাওয়া হবে না তাই গতকালই সেখানে কেক কাটেন চ্যানেল আই কর্তৃপক্ষ।’
প্রথম কেক কাটার পর স্কুল বান্ধবীর বাসার বাসায় গতকালই কাটা হয় জন্মদিনের দ্বিতীয় কেক। আর রাত ১২টার পর প্রথম কেক কাটেন পরিবারে সদস্যদের সঙ্গে। এ সময় থেকেই সাাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসতে থাকেন জনপ্রিয় এই গায়িকা।
আঁখি আলমগীর বলেন, ‘আজকের এ আনন্দ আমি মিস করতে চাই না। সবার এই ভালোবাসাই তো আমার প্রাপ্তি। আর জন্মদিন মানেই তো আমার জন্য নতুন বছর শুরু হওয়া। পরবর্তী জন্মদিন পর্যন্ত যেন সুস্থ, সুন্দর থাকতে পারি- সবার কাছে এ দোয়াই চাই।’
তবে করোনা প্রকোপ বাড়ার কারণে জন্মদিনের অনুষ্ঠান অল্প আয়োজনের মাধ্যমেই করা হচ্ছে বলেই জানালেন তিনি। পাশাপাশি জানালেন পরিবারের সদস্যদের নিয়েই দিনটি উদযাপন করার পরিকল্পনা তার।
১৯৮৪ সালে ‘ভাত দে’ সিনেমাতে অভিনয় করে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আঁখি আলমগীর। গানের ভুবনে তার আবির্ভাব ঘটে প্লেব্যাক দিয়ে। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’।
এখন পর্যন্ত তার ১৮টি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে। এছাড়া এই গায়িকা ৫০টিরও বেশি মিক্সড অ্যালবাম, ১৩০টিরও বেশি সিনেমায় প্লেব্যাক করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে