editor

প্রকাশিত: 8:35 PM, January 7, 2022

‘ঝুঁকিপূর্ণ দেওয়াল রেখে সিসিকে সংযোগ রাস্তা বন্ধ রাখা জনস্বার্থ বিরোধী’

‘ঝুঁকিপূর্ণ দেওয়াল রেখে সিসিকে সংযোগ রাস্তা বন্ধ রাখা জনস্বার্থ বিরোধী’

‘ঝুঁকিপূর্ণ দেওয়াল রেখে সিসিকে সংযোগ রাস্তা বন্ধ রাখা জনস্বার্থ বিরোধী’

কাজিরখলা এলাকাবাসীর মতবিনিময় সভা

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের কাজিরখলা এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার (৭ জানুয়ারী) বাদ মাগরিব স্বপ্ন যুব সংঘের অস্থায়ী কার্যালয়ের সামনে এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।
কাজিরখলা এলাকার সিলেট পলিটেকনিক্যালের দেওয়াল ও ৭০ বছরের প্রাচীন ঝুঁকিপূর্ণ গ্লাস ফ্যাক্টরীর দেওয়ালের কারণে ছোট রাস্তা প্রশস্ত করণ এবং গ্লাস ফ্যাক্টিরীর ভিতরে সিসিকের অর্থায়নে নির্মিত সংযোগ রাস্তার দেওয়াল ভেঙ্গে খুলে দেওয়ার দাবীতে এই সভা অনুষ্ঠিত হয়।
স্বপ্ন যুব সংঘের উপদেষ্টা ও এলাকার মুরব্বী মো. নূর উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রানা মিয়া রুনু ও সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এলাকার মুরব্বী রফিক মিয়া, ফজলু মিয়া, বাহার উদ্দিন, মঈন মিয়া, মজলু মিয়া মামুন মিয়া, নানু মিয়া, কামাল মিয়া, ফিরোজ মিয়া, লায়েক মিয়া, কটন মিয়া, মাখন মিয়া, মখন মিয়া, বাচ্চু মিয়া, আখতার হোসন, মিছবাহুর রহমান, আলমীগর হোসেন, শিব্বির হোসেন, দিলদার হোসেন, মকবুল হোসেন, স্বপ্ন যুব সংঘের সভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি রুহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, ফজর আলী, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক ইমন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্না আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফাহাদ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ আহমদ, নির্বাহী সদস্য আলা উদ্দিন, তারেক আহমদ, জুনেদ আহমদ, সদস্য শামীম আহমদ, জাকারিয়া আহমদ, শাকিল আহমদ, নাজিম উদ্দিন, সাজন আহমদ, আল-আমিন, নূর আমিন, সাহিদ আহমদ, রুমন আহমদ, সানি আহমদ, রকিবুল ইসলাম, ফাহিম আহমদ, মাছুম আহমদ, ফখর উদ্দিন, রুবেল আহমদ, লিটন আহমদ, বাবলু আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন ১৯৫২ ও ২০০৬ সালের বিধি অনুসারে সিটি কর্পোরেশনের অর্থায়নে যেকোন রাস্তার পাঁকা করণ করলে সেই রাস্তার মালিকানা সরকারের হয়ে যায়। এবং পাশাপাশি সিটি রাস্তা থাকলে আর তার সাথে সংযোগ বন্ধ রাখা হলে তা দ-নীয় অপরাদের মধ্যে পড়ে। ঝুঁকিপূর্ণ গ্লাস ফ্যাক্টরীর ভিতরে সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত যে দুটি রাস্তা রয়েছে একটি মহল তাদের নিজস্ব রাস্তা বলে দাবী করছেন যা অত্যন্ত হাস্যকর। আমরা সিলেট সিটি কর্পোরেশনের কাছে রাস্তা প্রশস্ত করার দাবী জানিয়েছি সঙ্গে এখানে সিসিকের ম্যাপে অর্ন্তভূক্ত সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত ৩টি রাস্তা রয়েছে যার ২টির সংযোগ ঝুঁকিপূর্ণ দেওয়ালের কারণে বন্ধ আছে তা অবহিত করেছি মাত্র। সিলেট সিটি কর্পোরেশন আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের আশ^স্ত করেছেন।
বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে ২০০৪ সালে তথকালিন মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান ‘শাহ কনাইশাহ মাজার’ রোড হাজার মানুষ চলাচলের জন্য রাস্তা নির্মাণ করেন। এই রাস্তা দিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় তিন থেকে চার হাজার মানুষ চরম ঝুকিপূর্ণ ভাবে দীর্ঘদিন যাবত চলাচল করে আসছে। রাস্তার এক পাশে সিলেট পলিটেকনিক্যালের দেওয়াল অন্য পাশে বিশ ফুট উচ্চতার ৭০ বছরের প্রাচীন গ্লাস ফ্যাক্টরির ঝুকিপূর্ণ দেওয়াল রয়েছে। সেই ৭০ বছরের প্রাচীন গ্লাস ফ্যাক্টরির দেওয়াল চরম ঝুকিপূর্ণ ভাবে রাস্তার উপর হেলে আছে এবং গ্লাস ফ্যাক্টরির ভিতরে সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত ২টি রাস্তা রয়েছে। যা বাংলাদেশ সিটি কর্পোরেশন আইন ভেঙ্গে দেওয়াল দিয়ে রাস্তার সংযোগ বন্ধ করে রাখা হয়েছে। এমন অবস্থায় এলাকাবাসী চরম হতাশাগ্রস্থ অবস্থায় প্রত্যেকটি মুহুর্তে ঝুকি নিয়ে চলাচল করে আসছেন। দেওয়াল গুলো থাকার কারণে রাস্তার প্রশস্ত ৪ ফুট। যে কারণে চলাচলে চরম বাধা সৃষ্টি হয়। এলাকায় কোন ধরনের দূর্ঘটনা গঠলে ফায়ার সার্ভিস, এম্বুলেন্স, জরুরি কাজে ব্যবহারিত বিদুৎতের গাড়ি, সিটি কর্পোরেশনের জরুরী কাজে ব্যবহারিত গাড়ি, বাড়ির কাজের নির্মাণাধিন আসবাবপত্র, মানুষ মৃত্যুবরণ করলে প্রয়োজনী গাড়ি ও আসবাবপত্র প্রবেশ করতে পারে না।
উল্লেখ্যে : এই বিষয়ে এলাকাবাসী সিসিক মেয়রকে প্রায় তিন-চার হাজার মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে সরজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করিতে অনুরোধ জানালে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, প্রধান প্রকৌশলী নূর আজিজ ঝুকিপূর্ণ দেওয়াল ও বন্ধ কৃত সিসিকের সংযোগ রাস্তার স্থল পরিদর্শন করেন। পরিদর্শন করে সবাই হাজার মানুষের কথা চিন্তা করে জনস্বার্থে অচিরে দেওয়াল ভেঙ্গে সংযোগ রাস্তা প্রদানের আশ^াস প্রদান করেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়