editor

প্রকাশিত: 4:26 PM, January 8, 2018

সিলেট এমসি কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দু’গ্রুপের সংঘর্ষ ।। নিহত ১, থানায় মামলা

সিলেট এমসি কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দু’গ্রুপের সংঘর্ষ ।। নিহত ১, থানায় মামলা

নিহত তানিম খান (ফাইল ছবি)

স্টাফ রিপোর্টার
সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিবদমান ছাত্রলীগ আজাদ গ্রুপ ও রনজিত গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রনজিত গ্রুপের ছাত্রলীগ কর্মী তানিম খান (২২) নিহত হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের আরো প্রায় ১০জন আহত হন। নিহত তানিম খান গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের মস্তাক আহমদ খানের পুত্র। ৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এমসি কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রনজিত গ্রুপের ছাত্রলীগ কর্মী দেলোয়ার হোসেন রাহি বাদী হয়ে আজাদ গ্রুপের ২৯জন কে আসামী করে শাহপরান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

জানা যায়, ঘটনার দিন এমসি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে এমসি কলেজ ছাত্রলীগের বিবদমান আজাদ গ্রুপ ও রনজিত গ্রুপের নেতাকর্মীদের মধ্যে অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায় উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্র দা, হকিস্টিক, লোহার রড দিয়ে উভয় গ্রুপ হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া চালায়। এ সময় প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ ভাংচুর ও সভা পন্ড হয়ে যায়। প্রায় আধ ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষের পর শাহপরান থানা পুলিশের একটি দল এসে উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। পরে সাধারণ ছাত্রছাত্রীরা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করে। রক্তাক্ত জখম প্রাপ্ত গুরুতর আহত রনজিত গ্রুপের কর্মী তানিম খান কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তানিম খান নিহতের খবর ছড়িয়ে পড়লে রনজিত গ্রুপের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এমসি কলেজ ক্যাম্পাস সহ গোটা টিলাগড় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উভয় গ্রুপের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় সাধারণ ছাত্রছাত্রী, স্থানীয় ব্যবসায়ী ও জনমনে আতংক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এমসি কলেজ ক্যাম্পাস সহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষ ও নিহতের ঘটনায় নিহত তানিমের সহপার্টি রনজিত গ্রুপের কর্মী দেলোয়ার হোসেন রাহি বাদী হয়ে প্রতিপক্ষ আজাদ গ্রুপের ২৯জনকে আসামী করে শাহপরান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ৬, তারিখ ৭/১/২০১৮ইং। মামলার আসামীরা হলেন শাহপরান থানার টিলাগড় এলাকার মতুর্জা আহমদ এর পুত্র নাদিম আহমদ (২৫), কানাইঘাট থানার কচুপাড়া গ্রামের মোঃ সাব্বির আহমদ এর পুত্র মোঃ আব্দুর রহমান (১৮), দক্ষিণ সুরমা থানার বরইকান্দি গ্রামের আং হক এর পুত্র আব্দুল করিম (২৩), সিলেট বিমানবন্দর থানার খাসদবির এলাকার সিকন্দর আলীর পুত্র আব্দুল হেকিম (২০), শাহপরান থানার টিলাগড় এলাকার মুরাদুজ্জামানের পুত্র হাসান আহমদ (২৭), শাহপরান থানার টিলাগড় শাপলাবাগ এলাকার মিছবাহ রহমানের পুত্র খায়রুল (২১), শাহপরান থানার শিবগঞ্জ এলাকার রফু আহমদ এর পুত্র শিপু আহমদ (২৪), শাহপরান থানার মেজরটিলা এলাকার আজিজুর রহমানের পুত্র মঈন উদ্দিন (১৯), শাহপরান থানার মেজর টিলা এলাকার মাসুক উদ্দিনের পুত্র ছাদ উদ্দিন (২০), কতোয়ালী থানার লামাপাড়া এলাকার ছালেখ উদ্দিনের পুত্র জাকারিয়া হোসেন (১৮), গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা গ্রামের মোঃ আব্দুল গফুর এর পুত্র ইকবাল আহমদ (২০), বিয়ানীবাজার উপজেলা কসবা গ্রামের বদরুল ইসলামের পুত্র নজমুল ইসলাম (২৫), বড়লেখা উপজেলা দাশেরবাজার মহারানী গ্রামের ফারুক উদ্দিনের পুত্র বাহার উদ্দিন (২৪), বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামের মোঃ আব্দুল গফুরের পুত্র ইয়াহিয়া আহমদ (২৫), ফেঞ্চুগঞ্জ উপজেলার রায়বাগ গ্রামের আব্দুল হক এর পুত্র দেলোয়ার হোসেন (২১), ফেঞ্চুগঞ্জ উপজেলার গরারবন্দ গ্রামের আকদ্দছ আলীর পুত্র কামাল আহমদ (১৯), সিলেট কতোয়ালী থানার চালিবন্দ এলাকার খলিলুর রহমানের পুত্র মুজিবুর রহমান (১৮), সিলেট মোগলাবাজার থানার পীররচক গ্রামের আমীর তালুকদারের পুত্র রনি তালুকদার (২২), শাহপরান থানার খাদিম এলাকার মুমিনুর রহমানের পুত্র বাছিতুর রহমান (২০), শাহপরান থানার পীরমহল্লা এলাকার আব্দুর রহিম এর পুত্র আলমগীর (২১), শাহপরান থানার পীরমহল্লা এলাকার মখতদির আলীর পুত্র মিটু আহমদ (২৩), শাহপরান থানার টিলাগড় নয়াপাড়া এলাকার ছবেদ আলীর পুত্র মোঃ আব্দুল গফুর (২০), শাহপরান থানার টিলাগড় শাপলাবাগ এলাকার মছদ্দর আলীর পুত্র সাইফুর রহমান (২৪), শাহপরান থানার মেজরটিলা এলাকার আব্দুর রউফ এর পুত্র লোকমান আহমদ (২৫), কানাইঘাট থানার বীরদল গ্রামের আব্দুল আজিজ এর পুত্র আব্দুল মন্নান (২৫), বিয়ানীবাজার থানার আলীনগর গ্রামের ফখরুল ইসলামের পুত্র দিদারুল ইসলাম (২১), বড়লেখা উপজেলার সৎপুর গ্রামের আবুল হোসেনের পুত্র দেলোওয়ার হোসেন (২২), বালাগঞ্জ উপজেলা মুদতপুর গ্রামের রইছ আলীর পুত্র সুমন আহমদ (২৭) ও জকিগঞ্জ উপজেলার বীরশ্রী গ্রামের মোঃ সহির উদ্দিনের পুত্র মোঃ ছয়েফ আহমদ (২০)।

এ বিষয়ে শাহপরান থানার অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান মিয়া বলেন, সংঘর্ষ ও হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে