editor

প্রকাশিত: 9:16 PM, January 8, 2022

‘আমি যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারি’

‘আমি যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারি’

‘আমি যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারি’

সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শঙ্কা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
ম্যাটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অধীনস্থ কবির খান এজেন্সির প্রাক্তন অফিস পিয়ন হাবিবুর রহমান ‘যে কোনো সময় নিজে গ্রেফতার হওয়ার’ আশঙ্কা প্রকাশ করেছেন। সাংবাদিকদের হাবিব জানান, ম্যাটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অধীনস্থ সিলেটের কবির খান এজেন্সির ম্যানেজার কবির উদ্দিন প্রভাব খাটিয়ে পুলিশ দিয়ে হয়রানি করাচ্ছেন।
শনিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের মংলীপাড় গ্রামের বাসিন্দা ও কবির খান এজেন্সির প্রাক্তন অফিস পিয়ন মো. হাবিবুর রহমান।
তিনি জানান, ২০০৩ সালে ম্যাটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অধীনস্থ (তৎকালীন আলিকো) নগরীর চৌহাট্টার নাজিম এজেন্সির অফিস পিয়ন পদে চাকরি শুরু করেন। পরে নাজির উদ্দিনের ভাই কবির উদ্দিন খান এজেন্সি ম্যানেজারের দায়িত্ব নিলে অফিস স্থানান্তর করে নগরীর বারুতখানায় নিয়ে আসেন এবং ‘কবির খান এজেন্সি’ হিসেবে ব্রাঞ্চের নাম পরিবর্তন করেন। হাবিব চাকরিতে ঢুকার সময় থেকেই তৎকালীন ব্রাঞ্চ ম্যানেজার নাজিম উদ্দিন খান ও ২০০৮ সালে দায়িত্ব পাওয়ার পর কবির উদ্দিন খানকে বার বার বলার পরও তাকে নিয়োগপত্র দেওয়া হয়নি। হাবিবকে কোনো মাসে ৩ হাজার, কোনো মাসে ৫ হাজার এভাবে বেতন প্রদান করা হতো। এমতাবস্থায় ২০১৭ সালে একদিন অফিসের কাগজপত্র গোছানোর সময় হাবিব একটি বেতন ও বোনাসের কাগজ দেখতে পায়, যেখানে তার বেতন-বোনাসের পরিমাণ সর্বসাকুল্যে ৩২ হাজার ৪৭৪ টাকা উল্লেখ রয়েছে। হাবিব এ পরিমাণ টাকা না পেলেও কাগজে তার নকল স্বাক্ষর দেখতে পায়। এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে অফিস থেকে তাকে একমাসে ছুটি দিয়ে দেন কবির উদ্দিন। পরে আর তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়নি। এই বিষয়ে মেটলাইলাইফের তৎকালীন স্যালস্ ম্যানেজার শাকিল উস সামাদ-এর কাছে লিখিতভাবে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তিনি।
সংবাদ সম্মেলনে হাবিব আরও অভিযোগ করে জানান, এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে গত ৩১ ডিসেম্বর হাবিবের নামে একটি নোটিশ প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গৌতম দেব। পরে তিনি তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে হাবিবের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার চেষ্টা করেন। স্বাক্ষর দিতে হাবিব সম্মত না হলে তাকে মামলার ভয় দেখান এ পুলিশ কর্মকর্তা। পরবর্তীতে গত ৫ ও ৭ জানুয়ারি পুলিশের পক্ষ থেকে আরও দুটি নোটিশ হাবিবকে প্রদান করা হয়, যেগুলোতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গৌতম দেবের কার্যালয়ে হাবিবকে যেতে নির্দেশ প্রদান করা হয়। এ অবস্থায় যে কোনো সময় গ্রেফতার হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন হাবিব। তাই সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়