editor

প্রকাশিত: 10:29 PM, January 8, 2022

জকিগঞ্জ উপজেলার ৫ ইউপিতে পুনরায় ভোট আয়োজনের দাবি

জকিগঞ্জ উপজেলার ৫ ইউপিতে পুনরায় ভোট আয়োজনের দাবি

জকিগঞ্জ উপজেলার ৫ ইউপিতে পুনরায় ভোট আয়োজনের দাবি

পাঁচ চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
পঞ্চম ধাপে অনুষ্ঠিত জকিগঞ্জের ইউপি নির্বাচনে দুই কর্মকর্তার নেতৃত্বে পাঁচ ইউনিয়নেই জাল-জালিয়াতি হয়েছে অভিযোগ করে পুনরায় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থী। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান।
লিখিত বক্তব্যে তারা বলেন, ‘নির্বাচনে জকিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব জকিগঞ্জ সদর, সুলতানপুর ও বারঠাকুরী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। উপজেলা কৃষি অফিসার মো. আরিফুল হক বারহাল ও কাজলসার ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। নির্বাচনের দিন বিকেলে তারা দুজন সিলমারা ব্যালটসহ আটক হয়েছেন এবং পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’
বড় অঙ্কের টাকার বিনিময়ে নির্বাচন কর্মকর্তারা সবগুলো ইউনিয়নেই জালিয়াতি করেছেন দাবি করে চেয়ারম্যান প্রার্থীরা আরও বলেন, ‘আটক হওয়ার আগে দুই কর্মকর্তা তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রে একইভাবে সিলমারা ব্যালট নিয়ে প্রবেশ করেছেন এবং নির্ধারিত প্রার্থীর পক্ষে সেগুলো সরবরাহ করেছেন। শেষ সময়ে তারা অনৈতিক এই কর্মকা-ে জড়িত থাকার প্রমাণসহ আটক হয়েছেন। তাই, তাদের দায়িত্বপ্রাপ্ত সবগুলো ইউনিয়নে জালিয়াতি হয়েছে বলে প্রমাণিত।’
এ কারণে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট উপহার দেওয়ার জন্য চেয়ারম্যানপ্রার্থীরা ৫টি ইউনিয়নে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানান।
তারা বলেন, ‘নির্বাচনের দিন নির্বাচনী অফিস থেকে দুই কর্মকর্তা ব্যালটে নৌকা মার্কায় ও তাদের পছন্দের প্রার্থীর প্রতীকে সীল দিয়ে দুই কর্মকর্তা ৫টি ইউনিয়ন পরিষদের যে ভোটকেন্দ্রে গেছে সেখানে অন্তত ১০-১৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। এ সময়ে কর্তব্যরত পুলিশ সদস্যরা ভোটকেন্দ্রে কড়াকড়ি আরোপ করতেও দেখা গেছে।’
‘যেখানে নির্বাচন কর্মকর্তা জালিয়াতির মাধ্যমে ভোট কাস্টিং করেছেন সেখানে তাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নগুলোতে ভোটের বেসরকারি ফলাফল কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তাই, ঘোষিত নির্বাচনের বেসরকারি ফলাফল বাতিল ও পুনঃনির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি। এটি জকিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের দাবি।’- যোগ করেন চেয়ারম্যান প্রার্থীরা।
সংবাদ সম্মেলনকারী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. হাসান আহমদ, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের মো. নাছির উদ্দিন (নছির), মানিকপুর ইউনিয়ন পরিষদের মো. জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, বর্তমান চেয়ারম্যান মো. মাহতাব হোসেন চৌধুরী ও কসকনকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক রিয়াজ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়