editor
প্রকাশিত: 7:35 PM, January 9, 2022

দৈনিক ইনকিলাব’র সিলেটের সাবেক এজেন্ট আহমদুর রহমানের ইন্তেকাল
দৈনিক ইনকিলাব এর সিলেটের সাবেক এজেন্ট ও পি ডব্লিউর কনট্রাক্টার আহমদুর রহমান ফক্কু (খালিছুর রহমান) আর নেই ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৭০)। রোববার (৯ জানুয়ারি) সকাল ৯টায় নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মসজিদে নামাজে জানাযা শেষে নগরীর মানিকপীরস্থ টিলায় দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে সিলেটে সংবাদপত্র এজেন্ট সহ সংশ্লিষ্টদের মাঝে নেমেছে শোকের ছায়া।
জকিগঞ্জ মানিকপুর ইসামতি গ্রামের বর্তমান সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের ইলেক্ট্রিক সাপ্লাই রায় হোসেন দিগন্ত ১৪নং এর বাসার বাসিন্দা মরহুম এডভোকেট আর্জ্জুমন্দ আলীর তৃতীয় পুত্র আহমদুর রহমান ফক্কু (খালিছুর রহমান) গত এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ভর্তি করা হয় নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে।
উল্লেখ্য, দৈনিক ইনকিলাব এর যাত্রা লগ্ন থেকেই সিলেটের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘ প্রায় ৩৪ বছরের ও বেশি সময়।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে