editor

প্রকাশিত: 4:30 PM, October 17, 2020

ওসমানীনগরে উপ-নির্বাচনে ইলিয়াস পত্নী লুনা’র প্রচারণা

ওসমানীনগরে উপ-নির্বাচনে ইলিয়াস পত্নী লুনা’র প্রচারণা

6

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, নিখোঁজ বিএনপি নেতা, সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বর্তমান সরকার গুমের সরকার, ধর্ষণের সরকার, লুটপাটের সরকার। এ সরকার পুলিশ বাহিনী দিয়ে নিরপরাদ লোকদের হত্যা করছে। এ সরকারের কাছে দেশের মা-বোন থেকে শুরু করে কেউই নিরাপদ নয়। তাই ব্যালটের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে। সরকার বৃহত্তর সিলেট অঞ্চলের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীকে গুম নাম কারাগারে বন্দি করে রেখেছে। সরকারের যাবতীয় অপকর্মের জবাব দিতে ধানের শীষ প্রতিকের বিকল্প নেই।’

1

শুক্রবার বিকেলে ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন দলীয় প্রার্থী আব্দুর রব আল-মামুনের সমর্থনে ইউনিয়নের কালনিচর, রহমতপুর চাতলপার বেগমপুর ও শেরপুর বাজারে অনুষ্টিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

1

সভায় দলীয় নেতা-কর্মীদের আগামী ২০ অক্টোবর সাদিপুর উপ-নির্বাচনের প্রতিটি কেন্দ্র পাহারা দেওয়ার আহবান জানিয়ে তাহসিনা রুশদি লুনা বলেন, পরের দিনের ভোট আগের রাতে হওয়ার  সুযোগ দিবেন না। ভোটার বিহিন ভোটেও কাউকে জয়ী হতে দেওয়া হবে না। এ সরকার জনবিচ্ছিন্ন। সরকার জনরায়কে ভয় পায়। তাই তারা স্বচ্ছ ভোটের আয়োজন না করে কারচুপির মাধ্যমেই জয়ী হতে চায়। দলীয় নেতা-কর্মীদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সবার আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে বিএনপির প্রতিক, খালেদা জিয়ার প্রতিক, ইলিয়াস আলীর প্রতিক ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপি জয়ী হলে এলাকা বাঁচবে, মানুষ বাঁচবে, গণতন্ত্র বাঁচবে।’

শেরপুর বাজারে আয়োজিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাজহারুল ইসলাম মানিক।

2

উপজেলা বিএনপি নেতা শাহ মোহাম্মদ ইয়াহ্ইয়া ও ছাত্রদল নেতা সৈয়দ হুমায়েল আহমদ ও এমদাদ আহমদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক  কামরুল ইসলাম জায়গীরদার, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনূল হক চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, ফখরুল ইসলাম  ফারুক, উপজেলা বিএনপির আহবায়ক জরিদ আহমদ, বিএনপি নেতা সৈয়দ মোতাহির আলী, আব্দুল মালিক মেম্বার, দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী, বিএনপি নেতা এস এম মাসুদ আহমদ, সৈয়দ এনায়েত  হোসেন, শাহাব উদ্দিন সুহেল, রায়হান আহমদ,আব্দুল রউফ আবদুল, সৈয়দ এনামুল হক পীর, বিশ্বনাথ বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, বালাগঞ্জ বিএনপি নেতা আলা উদ্দিন রিপন, যুবদল নেতা আহবাব হোসেন, ইসলাম উদ্দিন, কবির খান, আবু খয়ের চৌধুরী, শিপু চৌধুরী, মাসুদ আহমেদ, আতিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ,যুগ্ম আহবায়ক সৈয়দ শাহজাহান আলী সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

5 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

1 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

3 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

2 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

6 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

3 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

1
4