editor
প্রকাশিত: 7:47 PM, January 9, 2022

সিলেটের স্বাস্থ্যখাত উন্নয়নে ডা. প্রেমানন্দ মন্ডলের ভূমিকা ছিল অসাধারণ: ডা. হিমাংশু লাল রায়
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেছেন, সিলেটের স্বাস্থ্যখাত উন্নয়নে বিদায়ী সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল এর অসাধারণ ভূমিকা ছিল। বিশেষ করে করোনা দূর্যোগপূর্ণ মুহুর্তে দায়িত্ব পালনে তিনি ছিলেন অটল। প্রাণের ভয়কে তুচ্ছ করে আপন কর্মে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সিলেটের মানুষ তাঁকে কখনো ভুলবে না। তিনি বলেন, নব নিযুক্ত সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার বিদায়ী সিভিল সার্জনের ন্যায় স্বাস্থ্যখাতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন, যাতে তিনিও তাঁর কর্মে নিজেকে স্মরণীয় করে রাখতে পারেন।
তিনি রোববার (৯ জানুয়ারি) সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের বিদায় ও নব নিযুক্ত সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ারের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের সিভিল সার্জন এর ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্তের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মির্জা লুৎফুল বারীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল হক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রক) ডা. নুর ই আলম শামীম। এছাড়াও সিলেট জেলার সকল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক সহ জেলার সর্বস্তরের স্বাস্থ্যকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনীর। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে