editor
প্রকাশিত: 11:47 PM, January 9, 2022

বিয়ানীবাজার মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন
বিয়ানীবাজার উপজেলার ৯নং মোল্লাপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার রাতে বিকেলে স্থানীয় মোল্লাপুর এলাকায় উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাতাবুর রহমানকে সভাপতি, লোকমান হোসেনকে সাধারণ সম্পাদক, জামিল আহমদকে সিনিয়র সহ-সভাপতি, নজমুল হককে যুগ্ম সম্পাদক ও জাকারিয়া আহমদকে সাংগঠনিক সম্পাদক করে মোল্লাপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আব্দুস সবুর, অহিদ আহমদ তালুকদার, এডভোকেট আহমদ রেজা, আখতার খান জাহেদ, মোল্লাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মন্নান ও লন্ডন বিএনপির সদস্য আহমেদ শামীম।
যুবদল নেতা নাসির উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত কাউন্সিলে বক্তব্য রাখেন, বিএনপি নেতা হাসান মাহমুদ, জাকারিয়া আহমদ, লোকমান আহমদ, বাবুল হোসেন, খালেদ আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন